1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
‎কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মাসুদ  গ্রেফতার - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

‎কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মাসুদ  গ্রেফতার

‎সানোয়ারুল ইসলাম সোহান
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫

‎রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার মামলায় কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক  মনোয়ারুল ইসলাম মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
‎‎রোববার (২২ জুন) রাত ১১টার দিকে রংপুর নগরীর কেরামতিয়া জামে মসজিদের কাছ থেকে গ্রেপ্তার করা হয়।

‎মনোয়ারুল ইসলাম মাসুদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও জয়নাল আবেদীন বাপ্পি ও মামুনুর রশিদকে হত্যার চেষ্টার অভিযোগে মামলা রয়েছে।
‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।‎
‎তিনি বলেন, গত বছরের পাঁচ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে আত্মগোপনে চলে যান যুবলীগের  এই কেন্দ্রীয় নেতা। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষ করে সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি।

‎গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান। ‎মনোয়ারুল ইসলাম মাসুদ রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জগজীবন গ্রামের বাসিন্দা। তার বাবা শহিদুল ইসলাম, মা মনোয়ারা বেগম।

‎মাসুদ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য, রংপুর জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক পদে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি সবশেষ রংপুরে পীরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে দলীয় প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট