মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সাতক্ষীরায় ৭১ টেলিভিশনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫

বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভির ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে সাতক্ষীরায়। এ উপলক্ষে শনিবার (২১ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের ম্যানগ্রোভ সভাঘরে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক দক্ষিণের মশাল-এর সম্পাদক অধ্যক্ষ আশেক ই এলাহী। প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা ১ আসনের সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, স্বদেশ এনজি’র নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ। অনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন ৭১ টিভির সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, প্রথম আলোর কল্যাণ ব্যানার্জি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, সময় টিভির মমতাজ আগমেদ বাপী, আমাদের অর্থনীতির শেখ ফরিদ আহমেদ ময়না, এখন টিভির আহসানুর রহমান রাজিব, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দৈনিক নবচেতনা ও দি ডেইলী ট্রাইবুন্যাল এর সাতক্ষীরা প্রতিনিধি হাসান গফুর, দৈনিক যায়যায়কালের সাতক্ষীরা প্রতিনিধি আব্দুর রহমান, নান টিভি ও ভোরের চেতনার আব্দুর রশিদ, প্রতিদিনের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ইদ্রিস আলীসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসাইন। বক্তারা বলেন, দেশের গণমানুষের আস্থা অর্জনে একাত্তর টেলিভিশন শুরু থেকেই সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সংবাদ পরিবেশনে নিরপেক্ষতা ও দ্রুততার কারণে এই চ্যানেল মানুষের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews