1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বাংলাদেশ দূতাবাসে আনন্দ মুখর পরিবেশে গনশুনানি - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
আমার বাবা আমার শক্তি সাহস ও প্রেরণার উৎস ! সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি । ঘোড়াঘাটে কৃষি অফিসের উদ্যোগে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত । আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ! মেঘনায় গোসলে নেমে দুই স্কুলছাত্রের মৃত্যু ! চাটখিল উপজেলা প্রাণিসম্পদ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত । জেলা-উপজেলা হাসপাতালে পর্যায়ক্রমে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে : স্বাস্থ্যমন্ত্রী যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে  না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী  কালীগঞ্জ চাঞ্চল্যকর শিশু তাবাচ্ছুম হত্যা  সাড়ে তিন মাসেই বিচারকার্য শুরু  বুধবার থেকে সাক্ষ্যগ্রহণ ! স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান তৈরি করা হচ্ছে: তথ্যমন্ত্রী 

বাংলাদেশ দূতাবাসে আনন্দ মুখর পরিবেশে গনশুনানি

সৈয়দ মামুন হোসেন
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫

গত ৩০ মে ২০২৫ তারিখে বাংলাদেশ দূতাবাস, মানামা, দূতাবাসের হল রুমে আনন্দঘন পরিবেশে বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি মহোদয়ের সভাপতিত্বে গণশুনানির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে সাধারণ প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক ও বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।দূতাবাস গনশুনানিতে আগত প্রবাসী বাংলাদেশিদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।

মান্যবর রাষ্ট্রদূত মো: রইস হাসান সরোয়ার, এনডিসি তার বক্তব্যে গণশুনানিতে উপস্থিত সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, গণশুনানির মাধ্যমে দূতাবাস সরাসরি প্রবাসী কর্মীদের সমস্যা সর্ম্পকে অবহিত হতে পারবে। দূতাবাসের কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা বৃদ্ধিতে প্রবাসীদের গঠনমূলক পরামর্শ দূতাবাসের সেবার মানকে আরো ত্বরান্বিত করবে। এছাড়া, তিনি কোন সমস্যা হলে সরাসরি দূতাবাসের অফিসার দের সাথে যোগাযোগ করতে বলেন। মান্যবর রাষ্ট্রদূত সকলকে বাহরাইনের আইন কানুন মেনে চলা এবং বৈধভাবে এই দেশে অবস্থান করার অনুরোধ জানান। বিদেশের মাটিতে কারো দ্বারা যেন বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট না হয় সেই দিকে লক্ষ্য রাখার পাশাপাশি বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ করার জন্য সকলকে অনুরোধ জানান।

এ গণশুনানিতে যোগদানের জন্য দূতাবাসের ভেরিফাইড ফেইসবুক পেজে বিজ্ঞপ্তির মাধ্যমে সকল প্রবাসীকে আমন্ত্রণ জানানো হয়। বাহরাইনে বিভিন্ন পেশায় নিয়োজিত শতাধিক প্রবাসী এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রবাসীরা দূতাবাসের রাষ্ট্রদূত মহোদয়ের নিকট সরাসরি তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। দূতাবাসের পক্ষ থেকে মান্যবর রাষ্ট্রদূত তাদের বিভিন্ন সমস্যা ও প্রশ্নের তাৎক্ষণিক সমাধান দিয়েছেন। বাহরাইনে বসবাসরত সকল প্রবাসীদের জন্য প্রতি মাসের শেষ শুক্রবার দূতাবাস গনশুনানির আয়োজন করবে। প্রবাসীরা তাদের প্রস্তাবনা, মতামত, অভিযোগ, পরামর্শ সরাসরি ই-মেইলে পাঠাতে পারবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট