শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে বি আর বি কেবলস! কবিতা/বিজয়ের অভিযাত্রা/ আসাদুজ্জামান খান মুকুল গাইবান্ধায় বাণিজ্যিকভাবে দেশি খেজুর চারা উৎপাদনে নতুন সম্ভাবনা! গাইবান্ধায় খড়ের ঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, গবাদিপশু ভস্মীভূত কবিতা/নীতিকথা / এম এম মিজান ২০০ বছরের বাসিয়া মেলা ‘বউ মেলা’ নয়! মেঘনায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালংকার স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪

নয় দিনে ১০ লাখ টাকা গণচাঁদা পেল ছাত্র অধিকার পরিষদ

  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

নতুন রাজনৈতিক দল গঠন করতে গণচাঁদা চেয়ে বিজ্ঞপ্তি দেওয়ার পর প্রায় দশ লাখ টাকার মতো অনুদান পেয়েছে ছাত্র অধিকার পরিষদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ হিসাব প্রকাশ করেছেন পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান।

ঘোষণার নয় দিনে মোবাইল ব্যাংকিং ও ব্যাংক অ্যাকাউন্টে নয় লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা সাহায্য পেয়েছে তারা।

এতে উল্লেখ করা হয়, মোট নয় লাখ ৭৭ হাজার ৪৪০ টাকা অনুদান আসলেও এর মধ্যে ব্যয় হয়েছে ১ লাখ ৪৯ হাজার ৪৪০ টাকা। ব্যালেন্স হিসেবে অবশিষ্ট রয়েছে ৮ লাখ ২৮ হাজার টাকা।

এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, আমাদের হিসাব পুরোপুরি স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত। প্রাপ্ত সব টাকাই নতুন গঠিত দলের সাংগঠনিক কাজ ও মানুষের অধিকার আদায়ের কাজে ব্যয় হচ্ছে এবং হবে।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গঠিত এ প্ল্যাটফর্ম ছাত্রদের নিয়ে ছাত্র অধিকার পরিষদ, প্রবাসী অধিকার পরিষদ গঠন করার পর এবার রাজনৈতিক দল গঠন করার প্রয়াস নিচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews