বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

বোয়ালখালী: শিকড়ের টানে, স্বপ্নের পথে

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫




প্রিয় বোয়ালখালীবাসী, ঈদ মোবারক!

শুধু একটি নাম নয়, বোয়ালখালী আমার আত্মার অংশ, হৃদয়ের স্পন্দন। এই মাটির প্রতিটি ধূলিকণা আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে, শৈশব-কৈশোরের স্মৃতিতে আজও প্রাণ খুঁজে পাই। ভাগ্যের প্রয়োজনে প্রবাসে থাকলেও মন পড়ে থাকে এখানেই—আমাদের প্রিয় বোয়ালখালীতে।আমি সবসময় স্বপ্ন দেখি একটি আধুনিক, সুন্দর ও বাসযোগ্য বোয়ালখালী গড়ে তোলার—যেখানে উন্নত নাগরিক সেবা থাকবে, শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থা হবে আরও শক্তিশালী, যোগাযোগ ব্যবস্থা হবে আধুনিক ও সুপরিকল্পিত। অথচ বাস্তবতা হলো, স্বাধীনতার পর থেকে আমাদের এই জনপদ বারবার অবহেলিত থেকেছে, উন্নয়নের ছোঁয়া সেভাবে লাগেনি। সবচেয়ে বড় সংকট আমাদের দীর্ঘদিনের দাবি—কালুরঘাট সেতু।কালুরঘাট সেতু আজ শুধু একটি সেতু নয়, এটি বোয়ালখালীবাসীর জীবন-মরণ সমস্যা। প্রতিদিন হাজার হাজার মানুষ দুর্ভোগ পোহাচ্ছে, শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ মানুষের ভোগান্তির যেন শেষ নেই। এই সেতুর অভাবে শিল্প-ব্যবসার সম্ভাবনা কমে যাচ্ছে, অর্থনীতির চাকা স্থবির হয়ে পড়ছে। বারবার প্রতিশ্রুতি এসেছে, কিন্তু বাস্তবায়ন হয়নি। এবার আর প্রতিশ্রুতি নয়, আমরা চাই অবিলম্বে নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ শুরু হোক!

আমি আপনাদের পাশে আছি এবং থাকব চিরকাল। বোয়ালখালীর উন্নয়নের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস, আমার শ্রম, আমার ভালোবাসা উৎসর্গ করতে চাই। আসুন, একতাবদ্ধ হয়ে উন্নয়নের দাবিতে সোচ্চার হই, সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিই, গড়ে তুলি আমাদের স্বপ্নের বোয়ালখালী।

আপনাদের স্নেহময় প্রবাসী ব্যবসায়ী,
মোহাম্মদ রবিউল হোসেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews