1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ কামরুল হাসান সোহাগ সম্মানিত

সিকদার নুরে আলম সিদ্দিকী মুরাদ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ পরিচালক জনাব কামরুল হাসান সোহাগ দাপ্তরিক সেবায় অসামান্য অবদান রাখায় সম্মানিত হয়েছেন। সম্প্রতি গাজীপুরে কর্মরত পেশাজীবীদের সংগঠন গাজীপুর ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন তাঁকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করে।
কামরুল হাসান সোহাগ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে নগর ও গ্রামীণ পরিকল্পনায় স্নাতক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে নগর ও অঞ্চল পরিকল্পনায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি রাজউকে সহকারী নগর পরিকল্পনাবিদ হিসেবে যোগদান করেন এবং দুই দশকেরও বেশি সময় ধরে রাজউকের বিভিন্ন জোনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সৎ ও অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে তাঁর সুনাম সর্বজনবিদিত।

তাঁর লেখা প্রকৌশলবিষয়ক নিবন্ধ “Urbanization and Governance” এবং “Climate Change Mitigation” শীর্ষক গ্রন্থ দুটি বিশেষভাবে সমাদৃত হয়েছে। পেশার বাইরে তিনি একজন জনপ্রিয় কবি, উপন্যাসিক ও গীতিকবি হিসেবেও সুপরিচিত।

বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর শ্রমিক, দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বাসস্থান পরিকল্পনা নিশ্চিত করতে সমন্বিত মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন নিয়ে কাজ করছেন। তাঁর এই উদ্যোগ নগরীর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট