সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান দিনাজপুরের পার্বতীপুরে শিক্ষক কে পিটিয়ে হত্যা: একজন আটক গোবিন্দগঞ্জে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়,মাদ্রাসাশিক্ষক আটক আমের খোসা থেকে চা তৈরি, বর্জ্য থেকে সম্ভাবনার নতুন দিগন্ত ঘোড়াঘাটে মিথ্যা জিডির প্রতিবাদ: নিরপেক্ষ তদন্তের দাবি গ্রামবাসীদের! গুজব ও অপতথ্য প্রতিরোধে প্রয়োজন তথ্য যাচাইয়ের সংস্কৃতি ও সম্মিলিত প্রচেষ্টা ! কক্সবাজারে অনুমোদনহীন হোটেল রিসোর্টে শিগগিরই অভিযান! গাইবান্ধায় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি সভা অনুষ্ঠিত! বিএনপি নেতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী! গাইবান্ধায় ঘাঘট নদীতে নেমে নিখোঁজ তরুণের মরদেহ ৩ দিন পর উদ্ধার

বাংলাদেশ যুব অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার আংশিক কমিটি অনুমোদন

  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫




বাংলাদেশ যুব অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার আংশিক কমিটি আগামী ০১ (এক) বছরের অনুমোদন দেয় বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। সূত্র: ২০ ঘনম-১১৬ গতকাল ১৮ /০৩/২০২৫ ইং রোজ মঙ্গলবারে ”প্রেস বিজ্ঞপ্তি” মাধ্যমে প্রকাশিত হয়। লক্ষ্মীপুর জেলার বাংলাদেশ যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটিতে নির্বাচিত সভাপতি সার্জেন্ট (অবঃ) মোঃ সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার কমিটিতে আমাকে সভাপতি নির্বাচিত করে দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশ যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকলের নিকট আমি কৃতজ্ঞ ও ঋণী, আমি নবগঠিত কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, সালাম ও শুভেচ্ছা জানাই কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকলকে। আমি-আমরা নবগঠিত কমিটির সকলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখাকে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে একটি মডেল হিসেবে উপহার দিবো কেন্দ্রীয় নির্বাহী সংসদকে ইনশাল্লাহ, সহ-সভাপতি : মোঃ রায়হান হোসেন, মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক : মোঃ উজ্জ্বল হোসেন বলেন, আমাকে নবগঠিত কমিটিতে নির্বাচিত করায় আমি কেন্দ্রীয় নির্বাহী সংসদের সকলকে সালাম ও শুভেচ্ছা জানাই এবং বাংলাদেশ যুব অধিকার পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখাকে সকলের ঐক্যের মাধ্যমে শক্তিশালী জেলা করে কেন্দ্রকে উপহার দিবো। যুগ্ম- সাধারণ সম্পাদক : জহিরুল ইসলাম রাজ, সাংগঠনিক সম্পাদক : মোঃ ফিরোজ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক : মোঃ মহিউদ্দিন রবিন, দপ্তর সম্পাদক : রবিন পাটওয়ারী, সহ-দপ্তর সম্পাদক : ডা. মহিউদ্দিন, অর্থ সম্পাদক : সোহেল রানা, সহ-অর্থ সম্পাদক : পরান হোসেন, আইন বিষয়ক সম্পাদক : রঈসুল ইসলাম ওমর সহ ৪১ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেয় বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সংসদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews