বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

দুমকিতে ধর্ষনের প্রতিবাদে নারী ও শিশু অধিকার ফোরামের মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫



মাগুড়ায় শিশু আছিয়া ধর্ষনের প্রতিবাদে দুমকিতে নারী ও শিশু অধিকার ফোরামের নেতৃত্বে  মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) বেলা ১২ টায় দুমকি নতুন বাজারে (লেবুখালি -বাউফল) সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মানববন্ধনে দুমকি উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী হেলেনা বেগমের সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভানেত্রী মোসাঃ জেসমিন জাফর। এ সময় বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা নারী ও শিশু অধিকার ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ পারভীন, দপ্তর সম্পাদক সারমীন আক্তার, প্রচার সম্পাদক পারুল বেগম, কোষাধ্যক্ষ কোহিনুর বেগম প্রমূখ। মানববন্ধনে মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে ধর্ষনের তীব্র নিন্দা জানান এবং  ধর্ষকদের ফাঁসির দাবি করেন।
এ সময় দুমকি উপজেলা নারী ও শিশু অধিকার ফোরামের নেত্রী ফাতিমা আক্তার কচি,লিজা আক্তার, বিউটি বেগম, হিরা আক্তার সহ সংগঠনের  কয়েক শতাধিক নারী সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews