রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
রাজশাহী বাগমারায়,অটোরিকশা ওট্রাকের মুখো মুখি সংঘর্ষ, আহত ৬ জন উচ্চশিক্ষার নামে ৫০ কোটি টাকা আত্মসাৎ ! বাংলাদেশ বাসফোর (হরিজন) কল্যাণ পরিষদের টাঙ্গাইল জেলা কমিটি গঠন ! শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই প্রকৃতি ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হয়ে গড়ে উঠতে হবে দীঘিনালায় সেনাবাহিনীর ব্যতিক্রমী উদ্যোগ ! ঘোড়াঘাটে বলগাড়ী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে ঘিরে বিতর্ক ! মেধা- শ্রম আর রেমিট্যান্সের নোয়াখালীর অপারঃ সও্বেও কাঙ্খিত আধুনিকায়নের অভাব। শ্রাবণ সন্ধ্যায় ভারত-বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধন মৌরশী সম্পত্তি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন ! নতুন কমিটিতে জায়গা পেয়ে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে উচ্ছ্বাস !

লক্ষ্মীপুরে বাজার মনিটরিংয়ে নেমেছে প্রশাসনের টাস্কফোর্স টিম

  • প্রকাশিত: সোমবার, ৩ মার্চ, ২০২৫

লক্ষ্মীপুর: দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক (ডিসি)।
পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু রাখতে লক্ষ্মীপুরে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে জেলা প্রশাসনের টাস্কফোর্স টিম।
রোববার (২ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের কাঁচা বাজার, মাছ ও মাংসের বাজারসহ বিভিন্ন স্থানে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক জেপি দেয়ান, পুলিশ সুপার মো. আক্তার হোসেন, জেলা মার্কেটিং অফিসার মো. নিয়াজ ও ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তা ও লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আজিজুল রহমানসহ অনেকে।
এ সময় কাঁচা বাজার, মাছ বাজার, গরু ও মুরগির মাংসের বাজার পরিদর্শন করে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে কথা বলেন তিনি। দোকানে মূল্য তালিকা সংরক্ষণ, পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে জানিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার জানান, রমজান মাসে কোনো ব্যবসায়ী দ্রব্যমূল্য বৃদ্ধি এবং কৃত্রিম সংকট তৈরি করতে না পারে সে জন্য মনিটরিং করা হচ্ছে। প্রতিদিন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে টাস্কফোর্স টিম বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করবে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ সময় দোকানে মূল্য তালিকা রাখতে ব্যবসায়ীদের সতর্কবার্তা দেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews