শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

আশুলিয়ায় মাদক সহ মাধব কারবারি গ্রেপ্তার ৩

  • প্রকাশিত: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫




কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (২৪ ফেব্রুয়ারী) ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রবিবার রাত সোয়া ৮টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- ময়মনসিংহ জেলার ফুলপুর থানার বড়শুনই ফকিরবাড়ি এলাকার মৃত হারুন অর রশিদের ছেলে জুয়েল রানা (২৬)। ভোলা জেলার সদর থানার দক্ষিণ চড়পাতা এলাকার মৃত রকিবুল ইসলামের ছেলে হোসাইন (৩৮), কিশোরগঞ্জ জেলার কটিয়াদি থানার কুতুবপুর বাহার এলাকার মৃত আব্দুল কাদিরের ছেলে ফয়সাল (১৯)।পুলিশ জানায়, অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৬ গ্রাম হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আশুলিয়ার কাঠগড়া, আমতলা, মাঝিপাড়াসহ বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে মাদকের ব্যবসা করে আসছিলো।ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা ও হেরোইনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews