মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় সভা বাউফলে প্রধানমন্ত্রীর ছবির উপর অশালীন ও কুরুচিপূর্ণ লেখার অভিযোগ ঘোড়াঘাটে হারপেস ইনফেকশন ব্যবস্থাপনা বিষয়ক সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রথা বিলুপ্ত ও চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজপথে নামার আলটিমেটাম অসুস্থ ও অসহায় পরিবারের  পাশে দাঁড়ানোর   আহ্বান, এমপি কাজলের ! হাটহাজারীতে বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, কমিউনিটি সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা !  নির্বাচন কমিশনারের পদত্যাগ ও পুনঃতফসিলের দাবিতে সংবাদ সম্মেলন শেরপুরে জোর পূর্বক জমি দখলের চেষ্টা আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

কেশবপুর সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে তালা লাগানোর ঘটনায় দু’পক্ষের সংঘর্ষ: আহত ২২

  • প্রকাশিত: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত’র কক্ষে স্থানীয় ছাত্র-জনতার তালা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের ভেতর সংঘর্ষ ঘটেছে। বুধবার সকালে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার পরে দুপুরে এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। দু’পক্ষের ভেতর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছে।
জানা গেছে, উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বুধবার সকালে স্থানীয় ছাত্র-জনতা ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি জানতে পেরে সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদের সামনে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার দাবি জানায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে উভয়পক্ষের অন্তত ২২ জন আহত হন। আহতদের উদ্ধার করে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, ছাত্র-জনতার পক্ষের ইউনুস হোসেন, আবু সাঈদ, মেহেদী হাসান রনি, সাগর, রকি, গোলাম মোস্তফা, আকাশ, নাঈম এবং চেয়ারম্যানের পক্ষের তার ভাই কাজী মুজাহিদুল ইসলাম পান্না ও কাজী মাজহারুল ইসলাম সোনা। আহত অন্যরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন।
যশোর জেলা ছাত্রদলের সহসভাপতি উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের মজনু হোসাইন বলেন, ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত আওয়ামী লীগ করায় স্থানীয়ভাবে শেখ হাসিনার পক্ষে কাজ করছেন। এমন খবর এলাকায় ছড়িয়ে পড়লে ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হয়ে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় চেয়ারম্যানের পক্ষের লোকজন এসে ছাত্র-জনতার উপর হামলা করে ১৪ থেকে ১৫ জনকে আহত করে। আহতদের কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাসহ স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত বলেন, তিনি নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছেন। বুধবার ইউনিয়ন পরিষদ বন্ধ থাকার সুযোগে তার প্রতিপক্ষরা পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এ সময় এলাকার সাধারণ জনতা তালা খুলে দেওয়ার দাবিতে ইউনিয়ন পরিষদের সামনে জড়ো হলে তাদের উপর হামলা করা হয়। হামলায় তার আপন দু’ভাইসহ সাতজন আহত হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে তালা লাগানোর ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews