সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে তোলপাড় : কোর্ট পুলিশের বাসায় মিলল ৯০ হাজার ইয়াবা নগদ ৩৬ লক্ষ টাকা, কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ বরাদ্দকৃত বিল ব্যক্তির হাতে: শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা অডিট আপত্তি মানেই দুর্নীতি নয়, প্রমাণের আগেই কাউকে অপরাধী বানানো যাবে না’ ​— বাংলাদেশ রেলওয়ে  বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি! সাতক্ষীরার কালিগঞ্জে স্বেচ্ছাসেবকদলের অসুস্থ নেতা কাজী শরিফুলের শর্য্যাপাশে বিএনপি’র নেতৃবৃন্দ সীমান্তবর্তী ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি তামাক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্য সতর্কবার্তা চালুর আহ্বান

জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের কমিটি ঘোষণা

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০

আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। আজ রোববার এই কমিটি অনুমোদন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এর আগে পূর্ণাঙ্গ কমিটির তালিকায় সই করেন সংগঠনের সভাপতি ফজলুল হক মন্টু, বর্তমানে প্রয়াত কার্যকরী সভাপতি মোল্যা আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক কে এম আযম খসরু।

শ্রমিক লীগের দেওয়া তালিকা অনুযায়ী, এই কমিটিতে সহসভাপতি পদে রয়েছেন ১০ জন, যুগ্ম সাধারণ সম্পাদক তিনজন, সাংগঠনিক সম্পাদক দুজন, ১২টি সম্পাদকীয় পদে ১২ জন ও পাঁচজন সদস্য রয়েছেন।

এর আগে গত বছরের ১৭ নভেম্বর জাতীয় শ্রমিক লীগের সভাপতি নির্বাচিত হন ফজলুল হক মন্টু ও সাধারণ সম্পাদক হন কে এম আযম খসরু। কার্যকরী সভাপতি হন মোল্যা আবুল কালাম আজাদ। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শ্রমিক লীগের কেন্দ্রীয় সম্মেলনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে গত ২ এপ্রিল মোল্যা আবুল কালাম আজাদ ইন্তেকাল করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews