বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত সংগ্রাম ও সাফল্যের ৪৮ বছর,বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেন্দিগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি আউটসোর্সিং কর্মীদের জাতীয় পে-স্কেলের সাথে সামঞ্জস্য রেখে স্থায়ী নীতিমালার দাবি ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতির সঙ্গে ‘দৈনিক মুন্সিগঞ্জের বার্তার’ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

বিয়ের ৩৩ বছর পর ধর্ম বদলালেন শাহরুখের স্ত্রী গৌরী!

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫




বিনোদন ডেস্ক :

শাহরুখ খান ও গৌরী খানের ৩৩ বছরের দাম্পত্য জীবন। কিন্তু সেই দাম্পত্যে ধর্ম কখনই কোনো ফ্যাক্টর নয়, তা বহু সাক্ষাতকারে জানিয়েছেন শাহরুখ। শাহরুখকে বিয়ে করেও ধর্ম পরিবর্তন করেননি গৌরী। কিন্তু এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খান, গৌরী খান ও আরিয়ানের খানের হজযাত্রার ছবি। সেখান থেকেই উঠছে প্রশ্ন, তাহলে কি বিয়ের ৩৩ বছর পর ধর্ম পরিবর্তন করলেন গৌরী?

১৯৯১ সালের ২৫ অক্টোবর হিন্দু রীতিনীতি মেনে বিয়ে করেন গৌরী ও শাহরুখ। সেই সময় শাহরুখ ছিলেন স্ট্রাগলার। নানা সাক্ষাতকারে গৌরী জানিয়েছেন যে কখনই তাকে ধর্মান্তরিত হওয়ার কথা বলেননি শাহরুখ। এমনকি শাহরুখ খান নিজেও পাঠান ও জওয়ান রিলিজের আগে তিরুপতি গিয়েছিলেন। গৌরী এক সাক্ষাতকারে আরো জানান, তিনি ও শাহরুখ বরাবরই একে অপরের ধর্মকে সম্মান করেন।

শাহরুখ ও গৌরীর তিন সন্তান। আরিয়ান জন্মেছেন ১৯৯৭ সালে, সুহানা ২০০০ ও আব্রাম ২০১৩ সালে জন্মেছে। ছোট থেকেই সন্তানদের ধর্ম নিরপেক্ষ পরিবেশে বড় করে তুলেছেন তাদের। মান্নাতে প্রতিবছর ঘটা করে পালন করা হয় দিওয়ালি ও ঈদ। সম্প্রতি এক সাক্ষাতে গৌরী নিজেই জানান যে আরিয়ান তার বাবার ধর্মে বিশ্বাসী। আরিয়ান নিয়ম করে নামাজও পড়েন। শাহরুখ জানান যে তিনি তার সন্তানদের বরাবর এই শিক্ষায় মানুষ করেছেন যে তারা কোন ধর্মের সেটা গুরুত্বপূর্ণ নয়, তারা ভারতীয়, এটাই তাদের পরিচয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews