শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামিনে মুক্তি পেলেন মেঘনার আ.লীগ নেতা সেলিম মিয়া বাউফলে অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী ও বস্ত্র বিতরণ কক্সবাজারে ৫০ লাখ লোকের সেবায় নিয়োজিত মাত্র ১৫০০ পুলিশ বীরগঞ্জে আগাম ফুলকপি চাষ: ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে, চট্টগ্রামে আইন শৃঙ্খলা মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী কালাইয়ে ক্রীড়াঙ্গনে নতুন প্রত্যাশা, কাঁটাহার ফুটবল একাডেমির অভিভাবক সমাবেশ চাটখিলে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর লাশ উদ্ধার মাদকাসক্তি থেকে টেকসই সুস্থতায় চাই সহায়ক পারিবারিক পরিবেশ পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে বান্দরবান ব্যবসায়ী ঐক্য পরিষদের সংবর্ধনা ও মতবিনিময় সভা

জাতীয় প্রেসক্লাবে সি.এন.জি চালকদের মানববন্ধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫




ঢাকা জেলার সি.এন.জি গাড়ি ঢাকা -থ সমূহ ঢাকা মহানগড়িতে চলার দাবিতে শান্তিপূর্ণ মানব বন্ধনের আয়োজন করেন,ঢাকা জাতীয় প্রেসক্লাব এর সামনে তিন হাজার সিএনজি চালকদের ও একহাজার সি.এন.জি মালিকদের নিয়ে বিশাল এক মানববন্ধন এর আয়োজন করা হয়।উক্ত মানববন্ধনের আহ্বায়ক মোঃ রাশেদ হাওলাদার বলেন আমাদের অবাধে ঢাকা মহানগরে সি.এন.জি চলার সুযোগ দিতে হবে।আমরা সি.এন.জি মালিক এবং চালকরা দিনদিন খুবই খুবই অসহায় হয়ে পড়ছি।আমাদের দাবি না মানা আগপর্যন্ত আমরা ঘরে ফিরবো না।আহ্বায়ক এর বক্তব্যে সন্তুষ্ট হয়ে সকল সি.এন.জি মালিক ও চালকরা একমত পোষন করেন।উক্ত মানববন্ধনে গণমানুষের অভিনেতা রাসেল মিয়া বলেন চালকদের বাতাসে সার্টের বুতাম খুলে গেলেই মামলা দেওয়া চলবে না! মামলা দেওয়ার পেছনে যৌক্তিক কারণ থাকতে হবে।রাসেল মিয়া আর-ও বলেন।৫০ কেজি ওজনের তিন লক্ষ টাকার সিএনজি মাত্র ১টি লাইসেন্স জন্য ৩০ লাখ হয়ে যাওয়াটা কোন যৌক্তিক বিষয় নয়। লাইসেন্স এর নামে এই চাঁদাবাজির খেসারত চালক থেকে যাত্রী সকলকেই পোহাতে হচ্ছে। আমরা চাই রাস্তায় বিএমডব্লিউ ও চলবে সিএনজি ও চলবে।মাননীয় উপদেষ্টা সংস্কারে আমাদের সহযোগিতা চেয়েছেন।আমরা উপদেষ্টা মহোদয়কে বিব্রত না করে সংস্কারে সহযোগিতা করতে চাই।আশা করছি সিএনজি চালক-মালিকদের দুঃখ কষ্টের এই বিষয়টি তিনি আমলে নিয়ে অতিদ্রুত পাশে থাকার প্রতিশ্রুতি দিবেন!মানববন্ধনে সিএনজি চালকরা কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন হাজার হাজার সিএনজি চালকরা হয়রানি থেকে বাঁচতে চায়।ঢাকায় গাড়ি চালানোর অনুমতি চায়

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews