বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবকদলের নেতাকে অস্ত্র দিয়ে ফাঁসানোর প্রতিবাদে মানববন্ধন

  • প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫




লক্ষ্মীপুরে অস্ত্র মামলায় ফাঁসিয়ে ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের নেতাকে জেল হাজতে পাঠানোর প্রতিবাদে চন্দ্রগঞ্জে ইউনিয়ন বিএনপি, স্বেচ্ছাসেবকদল, যুবদল, ছাত্রদল, ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সোমবার (৬ডিসেম্বর) বিকালে রাহাত হোসেন বাবুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিলটি চন্দ্রগঞ্জের ঢাকা-লক্ষ্মীপুর প্রধান সড়কের যাত্রী ছাউনি থেকে শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসানোর প্রতিবাদে রাহাত হোসেনের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।মিথ্যা মামলা প্রত্যাহার করে দ্রুত নিঃশর্ত মুক্তির দাবিতে বক্তব্য রাখেন- আইনজীবী শামসুল আলম, বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান মাস্টার,আহমেদ রাসেল, এম এ হান্নান, আবু হানিফ, জাবেদ হোসেন, জসীম উদ্দীন, মনিরুল ইসলাম সুজন, মোহাম্মদ মনির হোসেন ও সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দরা।মানববন্ধনে ছেলের মিথ্যা মামলায় বিষয়ে রাহাত হোসেন বাবা শাহ আলম বলেন-‘আমি গরিব ও অসহায় মানুষ। সারাদিন গাছ ছিঁড়ানো মেইলে কাজ করি। ডিবি আমার ঘরে এসে বাবু ও ইমনের সারা শরীরে তল্লাশি করে পরবর্তীতে সাদা মাইক্রোবাসে করে নিয়ে চলে যায়। জহির আমার ছেলেকে মিথ্যা মামলা জড়িয়ে দেয়। আমার ছেলের ষড়যন্ত্রমূলক মামলার মুক্তি চাই। বাবুর মা রুনা আক্তার গণমাধ্যম কর্মীদের সামনে কান্না কন্ঠে বলেন-‘ আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। স্থানীয় ইয়াবা ব্যবসায়ী ও মাদক কারবারী জহির ডিবি মিথ্যা অস্ত্র মামলা সাজিয়ে জেলে ঢুকিয়েছে। আমার ছেলের নিঃশ্বর্ত মুক্তি চাই। এ বিষয়ে জেলা গোয়েন্দা বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেন টিটু বলেন- ‘তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার স্বীকারোক্তিতে অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র মামলায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews