1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
আমরা বৈষম্যের বাংলাদেশ দেখতে চাই না- ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীর:ড.শফিকুর রহমান - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

আমরা বৈষম্যের বাংলাদেশ দেখতে চাই না- ঠাকুরগাঁওয়ে জামায়াতে আমীর:ড.শফিকুর রহমান

জাহিরুল ইসলাম রনি
  • প্রকাশিত: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আলেম ওলামা ও ইসলামী দলগুলোর মাথার ওপর কেউ যেন কাঁঠাল ভাঙতে না পারে এ জন্য ঐক্যের বিকল্প নাই। সব ইসলামী দল ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র কাজে আসবে না।
সোমবার বিকেলে জামাতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার আমীর আব্দুল হাকিমের সভাপতিত্বে জেলা স্কুল বড় মাঠে কর্মী সমাবেশে এসব কথা বলেন তিনি। কর্মী সভায় ছিল লাখো মানুষের ঢল।
জামায়াতে আমীর বলেন, ফ্যাসিবাদী সরকার জামায়াত, বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের উপর সীমাহীন অত্যাচার করেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী সহ আমাদের অসংখ্য নেতা কর্মীর উপর জুলুম করা হয়েছে। ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই আমরা দেখেছি সাবেক বিচারপতির জায়গা হয়েছিল কলাপাতায়। সামনের বাংলাদেশ চলবে চব্বিশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া তরুণদের আকাঙ্ক্ষা অনুযায়ী। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল থাকবে ঐক্যবদ্ধ।
তিনি আরো বলেন, যারা বিভিন্ন সময়ে দেশ শাসন করেছেন, তারা জনগণের আমানত রক্ষা করেন নাই। তারা জনগণের আমানত নিজেদের পকেটে লুকিয়েছেন, দেশের সম্পদ তসরুপ করেছেন। সেই সম্পদ তারা দেশের বাইরে পাচার করেছেন। বিগত সাড়ে ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাংলাদেশের বাইরে পাচার করা হয়েছে। আগে টাকা পাচার করেছেন-পরে যেখানে পাচার করেছেন সেখানে তারা পালিয়ে হাজির হয়েছেন। ক্ষমতার শেষ দিন পর্যন্ত তারা মানুষ খুন করেছেন। শিক্ষাকে জাতির মেরুদণ্ড উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, আমরা বাংলাদেশে এমন একটি শিক্ষা ব্যবস্থা চাই-যেই শিক্ষা ব্যবস্থা হবে নৈতিকতার ভিত্তিতে। শিক্ষাগ্রহন করে আমাদের সন্তানেরা ডাকাত হবে না। ডাকাত তৈরির শিক্ষার পরিবর্তে মানুষ তৈরির শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রকৃত শিক্ষা ব্যবস্থা চালু করে প্রকৃত মানুষ গড়ে তোলে সেই প্রকৃত মানুষের প্রতি দেশ পরিচালনার দায়িত্ব তুলে দিতে হবে।
ঠাকুরগাঁও জেলা নিয়ে তিনি বলেন, সারাদেশের মধ্যে ঠাকুরগাঁও আলাদা নয়। অথচ ঠাকুরগাঁওয়ে কোন পাবলিক বিশ্ববিদ্যালয় নেই, মেডিকেল কলেজসহ অনেক কিছু থেকে ঠাকুরগাঁও বঞ্চিত। আমরা কোন বৈষম্যের বাংলাদেশ দেখতে চাই না।
অর্থ পাচারকারী সহ দুর্নীতি বাজদের বিরুদ্ধে শফিকুর রহমান বলেন, আমরা জাতিসংঘকে চিঠি পাঠিয়েছি। ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থান, খুন,গুম, দুর্নীতিসহ দেশে ঘটে যাওয়া সকল অনৈতিক কাজের সঠিক তদন্ত করা হোক। সেই ফ্যাসিবাদদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করে দেশকে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট