1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভার আয়োজন - দৈনিক ভোরের আওয়াজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
রিহ্যাবের নতুন সভাপতি ড. মো. আলী আফজাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক শেরপুরে মতিন হত্যার ২৯ মাস, বিচার চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ দাবি রংপুরের একটি  সেতুর অভাবে বিপাকে ২০ গ্রামের মানুষ ! কালীগঞ্জে ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইড ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত কালিহাতীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় সড়কেই প্রাণ গেল দুই শ্রমিকের মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভার আয়োজন

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার বিকাল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে এক বিশেষ আলোচনা সভা। তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ-এর আয়োজনে এই সভার মূল বিষয়বস্তু হবে ‘স্বাধীনতার মহান ঘোষক মেজর জিয়া এবং বিজয় দিবসের মর্মকথা।’
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব এরশাদ উল্লাহ, আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহিদুল করিম কচি, সদস্য সচিব, চট্টগ্রাম প্রেসক্লাব ও ব্যুরো চিফ, দৈনিক আমার দেশ, চট্টগ্রাম বিভাগ। সভায় আরো বক্তব্য রাখবেন: এম এ আজিজ, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি,
সৈয়দ আজম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি, শওকত আজম খাজা, যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), চট্টগ্রাম মহানগর বিএনপি, ইয়াছিন চৌধুরী লিটন, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি,
আহমেদ উল আলম চৌধুরী রাসেল, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর বিএনপি,
সরওয়ার আলমগীর, যুগ্ম আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি, নাজিমুর রহমান, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি,
অধ্যাপক শেখ মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি, সভাপতিত্ব করবেন সাংবাদিক মোঃ আলমগীর নূর, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, তারেক রহমান রাজনৈতিক দর্শন চর্চা ও গবেষণা কেন্দ্র বাংলাদেশ এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-তথ্য ও গবেষণা সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি। আলোচনা সভাটি আয়োজনের উদ্দেশ্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী ১৯ দফা ও মহান মুক্তিযুদ্ধের আলোকে জাতীয়তাবাদী চেতনার প্রচার এবং কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনার প্রচেষ্টা। আয়োজকরা জানান, এই আয়োজনটি তরুণ প্রজন্মের জন্য একটি জ্ঞানভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং ভবিষ্যৎ বাংলাদেশের সমৃদ্ধি গড়ে তোলার লক্ষ্যে জাতীয়তাবাদী মূল্যবোধ ছড়িয়ে দিতে সহায়তা করবে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আহ্বায়ক মুহাম্মদ আতিকুর রহমান এবং সমন্বয়ক আলহাজ্ব ইকবাল হোসেন যৌথভাবে দায়িত্ব পালন করবেন। স্থান: ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তন, চট্টগ্রাম প্রেসক্লাব। তারিখ ও সময়: ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার, বিকাল ৩টা। সভায় অংশগ্রহণের জন্য সর্বস্তরের জনগণকে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট