1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

আশুলিয়ায় বিএনপির অঙ্গ সংগঠনের উদ্যোগে মহান বিজয় দিবস পালিত

সুচিত্রা রায়
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা জেলার আশুলিয়াতে আশুলিয়া থানা বিএনপি, যুবদল, ছাত্র দল ও অন্যান্য সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ০৭ টার সময় আশুলিয়ার ভাদাইল আব্দুল গফুর চেয়ারম্যানের বাড়ি ও ভাদাইল মন্ডল কলোনির সামনে থেকে কয়েকশত মানুষের ভিন্ন দুটি মিছিল বের হয়ে সাভার জাতীয় স্মৃতি সৌধের শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণের উদ্দেশ্যে রওনা করে।

জানা যায়, আশুলিয়া থানা বি এন পির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গফুর মিয়া যুবদল নেতা মোবারক হোসেন, ও আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা সহ ছাত্র দল নেতা আলিম মোল্লা, এর নেতৃত্বে ভিন্ন ভিন্ন আরও কয়েকটি বিশাল মিছিল আশুলিয়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পল্লীবিদ্যুত কবরস্থান রোডের মাথায় একত্রিত হয় এবং জাতীয় স্মৃতি সৌধে পুস্প অর্পন শেষে আবারও আশুলিয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডি ইপিজেড হাসেম প্লাজার সামনে এসে শেষ হয়। এসময় মিছিলে লও লও লও সালাম, বিজয়ের এই দিনে জিয়া তোমার মনে পরে, ৭১ এই দিনে জিয়া তোমার মনে পরে, নেত্রী মোদের খালেদা জিয়া দেশ গড়েছেন শহীদ জিয়া, আমার নেতা, তোমার নেতা, তারেক জিয়া, তারেক জিয়া এই রকম বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে মিছিলটি।অনুষ্ঠানে বিভিন্ন এলাকায় থেকে বিএনপি, যুবদল, ছাত্র দলের নেতাকর্মী এবং অঙ্গ সংগঠনেন নেতা কর্মী দলে দলে এসে যোগদেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট