1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মেহেন্দিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ডাকাতি মামলার আসামি গাঁজাসহ গ্রেপ্তার টাংগাইলে তাহমিদ হজ গ্রুপ এর আয়োজনে হজ প্রশি ক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভুল চিকিৎসার অভিযোগে পঞ্চগড় সদর হাসপাতালে চিকিৎসককে হামলা, গ্রেপ্তার- ২ মেঘনায় বিএনপি নেতার গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন খাগড়াছড়িতে আড়াই কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ  নরসিংদীতে জ্বালানি তেলে নৈরাজ্য: লাইনে সাধারণ চালক, বোতলে সিন্ডিকেট বাণিজ্য! দীঘিনালায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে মেঘনায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ চলমান মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠিত

মো: ফখরুল ইসলাম
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
ফেনী দাগনভুঞা ৪ নং রামনগর ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের আয়োজনে কাতার প্রবাসী ব্যাবসায়ী ও সমাজ সেবক খোরশেদ আলম ভুঁইয়া ও প্রবাসী ফোরামের অর্থায়নে বাঁধের ঘোড়ায় বিজয় দিবস উপলক্ষে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।আজ ১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার দীর্ঘ ১ মাস হতে চলে আসা টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন শিপন-নাসির জুটি বনাম বাবু- রোমান জুটি, বাবু রোমান জুটিকে হারিয়ে উক্ত খেলায় চ্যাম্পিয়ন হন শিপন নাসির জুটি।

বিশিষ্ট শিক্ষানুরাগী, ৪ নং রামনগর ইউনিয়ন বিএনপি নেতা মোহম্মদ ইসমাইলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাতার প্রবাসী খোরশেদ আলম ভুঁইয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন টিংকু, সাবেক ছাত্র নেতা বেলাল হোসেন, ৪ নং রামনগর ইউনিয়নের যুবদলের সাবেক আহ্বায়ক নুর নবী সবুজ, ফেনী জেলা যুবদলের সদস্য মিল্লাত নবী,আজিজুল হক রাজু, জাহিদুল ইসলাম শিমুল, সার্বিক সহযোগিতায় ছিলেন, রিগাড, নাসির, রহিম, নিশাত, সোহেল, ইমতিয়াজ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম ভুঁইয়া খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, খেলা ধুলা যেমন সু-সাস্থর জন্য উপকারী তেমনি এই খেলা ধুলাই পারে শিশু কিশোরদের বি-পথে বা ভুল পথে যাওয়া হতে রক্ষা করতে, কেননা তরুনরা যদি খেলার সাথে জড়িত থাকে তাহলে তাদের মন-মস্তিস্কে বাজে চিন্তা আসবে না, মাদক, ইভটিজিং, নেশায় আসক্ত হবে না। তিনি খেলা ধুলা ও ভাল যে কোন কাজে কিশোর তরুন দের সাথে থাকবেন বলে আস্বস্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে জামাল উদ্দিন টিংকু সুন্দর আয়োজন ও সহযোগিতার জন্য কাতার প্রবাসী ব্যাবসায়ী খোরশেদ আলম সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন সুন্দর ও সুস্থ সমাজ বিনির্মানে আমরা যে সপ্ন দেখছি তা বাস্তবায়ন সম্ভব হবে যদি সমাজ হতে মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, সন্ত্রাস চিরতরে বন্ধ হয়। তাই তিনি কিশোর তরুনদের খেলা ধুলায় আসক্ত থেকে বাজে কাজ হতে বিরত থাকার আহ্বান জানান।

পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করে আয়োজক সহ সকলকে বিজয়ের শুভেচ্ছা ও ধন্যবাদ জানান সভাপতি মোহম্মদ ইসমাইল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট