1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
চট্টগ্রামে এডুকেশন এক্সপো-২৫ সফল করতে Facd-Cab-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক ভোরের আওয়াজ
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মধুপুরে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত মেঘনায় নৌপথে চাঁদাবাজি: ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩ দীঘিনালায় সেনাবাহিনীর মানবিক উদ্যোগ: অসহায়দের স্বাবলম্বী করতে সহায়তা বিতরণ বগুড়ার শেরপুরে পৌর আইনকে বৃদ্ধাংগুলী দেখিয়ে প্রভাবশালী সাকিবের ভবন নির্মাণ প্রসাশন নিরব! বাউফলে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি উপলক্ষে ব্যাপক প্রস্তুতি হাসান মাহমুদ (রুবেল),৫নংবড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী’র নব-বর্ষের শুভেচ্ছা মো. জাকির মাহমুদ, সদস্য সচিব মেঘনা উপজেলা ছাত্রদল এর নব-বর্ষের শুভেচ্ছা মেঘনায় বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন অনুষ্ঠিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ! কালিহাতীতে ফিলিং স্টেশনে বিক্রি বন্ধ রেখে তেল মজুত, জরিমানা 

চট্টগ্রামে এডুকেশন এক্সপো-২৫ সফল করতে Facd-Cab-এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

আগামী ১১ ও ১২ জানুয়ারি ২০২৫-এ চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য “Education Expo-25” সফল করার লক্ষ্যে গতকাল Facd-Cab, Chattogram-এর নেতৃবৃন্দদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাটি Facd-Cab-এর সভাপতি ও Laurel Education and Immigration Consultant-এর চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ও Proceed On-এর এমডি এবং সিইও এ.কে.এম. নূরুল বশর সুজন, সহ-সভাপতি ও Reliance Education-এর সিইও ইকবাল জামিল, সহ-সভাপতি ও Kazi Immigration-এর স্বত্বাধিকারী কাজী আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও Wam International-এর সিইও মোহাম্মদ কামরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক ও Xplore-এর সিইও মোহাম্মদ শাহনেওয়াজ সুমন, অর্থ সম্পাদক ও CISC-এর সিইও মোহাম্মদ জামাল উদ্দিন, সাংস্কৃতিক ও কমিউনিকেশন সম্পাদক ও The Student Council-এর সিইও রাজীব আহমেদ, সদস্য ও Merchidise-এর সিইও মোহাম্মদ গোলাম সাদাত বিটু, এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা Education Expo-25-এর গুরুত্ব তুলে ধরে বলেন, এই এক্সপো শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে একটি কার্যকর যোগাযোগ স্থাপনের পাশাপাশি, দেশের শিক্ষার অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁরা এ ধরনের উদ্যোগকে সফল করার জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভায় এক্সপোতে অংশগ্রহণকারী বিভিন্ন দেশি-বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠান, অভিবাসন পরামর্শক সংস্থা এবং শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। Education Expo-25-এ শিক্ষার্থীদের জন্য থাকবে কর্পোরেট স্কলারশিপ, আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সেমিনার, ক্যারিয়ার গাইডেন্স এবং অভিভাবকদের সঙ্গে সরাসরি মতবিনিময়।

সভাপতির বক্তব্যে লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, “এই এক্সপো শিক্ষার্থীদের সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে এবং শিক্ষার আন্তর্জাতিক মান নিয়ে সচেতনতা বাড়াবে। আমরা সবাই মিলে এই উদ্যোগকে সফল করতে একসঙ্গে কাজ করব।”

সভার শেষে নেতৃবৃন্দ Education Expo-25-এর সফল বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট