1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ফয়সাল কবির হত্যায় জড়িত থাকার অভিযোগে, গ্রেপ্তার ৪ - দৈনিক ভোরের আওয়াজ
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
রাজনীতি এবং সামাজিক স্থিতিশীলতা বজায়ে রাখা অত্যন্ত প্রয়োজন- এমপি ফজলুল হক মিলন! আড়াইহাজারে ৭ বছরের শিশু ধর্ষণ, আটক ২ ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সাইফুল ইসলাম রুদ্র নবম পে স্কেল ঘোষণার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা বাউফলে ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ভাবনা নিয়ে নাগরিক সংবাদ সম্মেলন!  চকরিয়ায় প্রধান মন্ত্রী আসছেন আজ: সমাবেশ স্থল পরিদর্শনে স্বরাষ্ট্র মন্ত্রী জিয়া হার্ট ফাউন্ডেশন জনগণের সম্পদ, এটা নিয়ে রাজনীতি করবেন না: ডা. জাহিদ হোসেন ভেদরগঞ্জে স্ট্রেটআপ প্রজেক্টের প্রদশনী অনুষ্ঠিত!  জ্ঞানভিত্তিক প্রজন্মকে তৈরি করার কাজটাকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি! সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করলেন সফিকুর রহমান কিরন এমপি

ফয়সাল কবির হত্যায় জড়িত থাকার অভিযোগে, গ্রেপ্তার ৪

সুচিত্রা রায়
  • প্রকাশিত: শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

সাভারের আশুলিয়ায় ফয়সাল কবির হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হত্যার কাজে ব্যবহৃত চাপাতি ও ছুড়ি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোঃ শাহীনুর কবির সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।এর আগে, সোমবার রাতে মানিকগঞ্জের শিবালয় থানাধীন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন: মানিকগঞ্জের শিবালয় থানার বেচপাতা এলাকার আ. মান্নাফের ছেলে মহিউদ্দিন মহির (৩০), বগুড়া জেলার ধনুট থানার সোনারগাঁও এলাকার ইব্রাহিমের ছেলে শাহ আলম (২৬), আশুলিয়ার গাজিরচট আমবাগান এলাকার আনোয়ারের ছেলে রাহুল (৩০) এবং একই এলাকার আনা মিয়ার ছেলে হাবিব (৩৪)।

নিহত ফয়সাল কবির (৩২) ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিনপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় হেলাল খন্দকারের বাড়িতে ভাড়া থেকে একটি বে-সরকারি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করতেন। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ সম্মেলনে বলেন, ৩০ নভেম্বর আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় ফয়সাল কবিরকে ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরপরই আশুলিয়া থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের শনাক্ত করে। পরে মানিকগঞ্জের শিবালয় থানা এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি চাপাতি, ১টি ছুড়ি এবং ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জমি নিয়ে বিরোধের কারণে ফয়সাল কবিরকে হত্যা করার কথা স্বীকার করেছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট