রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব হস্তান্তর কক্সবাজারে ৩০০ চীনা নাগরিকের গোপন ঘাঁটি! সাতক্ষীরার কালিগঞ্জে স্বেচ্ছাসেবকদলের অসুস্থ নেতা কাজী শরিফুলের শর্য্যাপাশে বিএনপি’র নেতৃবৃন্দ সীমান্তবর্তী ৩৫ যুবককে ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিচ্ছে বিজিবি তামাক নিয়ন্ত্রণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অতি-প্রক্রিয়াজাত খাবারে স্বাস্থ্য সতর্কবার্তা চালুর আহ্বান ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার বাউফলে মামলা চলাকালে দোকানের তালা ভেঙে মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু বিএনপির সদস্য সচিব ‘বাবলু ভাই’ আজ কালীগঞ্জের রাজনীতিতে এক আস্থার নাম

গাইবান্ধা গোবিন্দগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে অজ্ঞাত পথচারীর মৃত্যু

  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪



 গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বৈঠাখালী এলাকায় অজ্ঞাত ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে ঘটা এ দুর্ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দরবস্ত ইউনিয়নের কোমরপুরের বৈঠাখালী এলাকা থেকে অজ্ঞাত পরিচয় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। মৃতের মাথাটি সম্পূর্ণ থেতলে যাওয়ায় তার পরিচয় উদ্ধার করা যায়নি। তবে কোমরে গোঁজা বিভিন্ন জিনিসপত্রের কারণে তাকে মানসিক ভারসাম্য হারানো বা ভবঘুরে পথচারী বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews