1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ব্রাহ্মণপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা - দৈনিক ভোরের আওয়াজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশকে মাসিক ৬০ হাজার টাকা চাঁদা দিয়ে ব‍্যবসা করি- মাদক ব্যবসায়ী!  সিলেটের মাগুরছড়া ট্র্যাজেডির ২৯ বছর আজ ! রংপুরে  পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ! পীরগঞ্জে স্বপ্নসারথিদের মাঝে গ্রাজুয়েশন সনদ প্রদান ! জাতীয় শিক্ষাক্রমে সড়ক নিরাপত্তা বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন ! শিক্ষার্থী সাজ্জাদুলের উদ্ভাবিত পণ্য পরিদর্শন প্রধানমন্ত্রীর ! দিনাজপুরে ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের২৬তম ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ! পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ৪ তলা ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন, বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ ! গোমস্তাপুর রোকনপুর সীমান্তে ১৫ জনকে পুশ-ইন প্রতিহত করল বিজিবি ! ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসককে বরণ, বিদায়ী প্রশাসককে সংবর্ধনা !

ব্রাহ্মণপাড়ায় শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা

মোঃ শরিফ খান আকাশ
  • প্রকাশিত: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় এ বছর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষতি পুষিয়ে নিতে শীতকালীন সবজি চাষ ব্যস্ত সময় পার করছে। এ বছর বন্যায় ও আগাম শীতকালীন সবজি চাষের পূর্বে অতি বৃষ্টির কারণে উপজেলার কৃষকেরা অনেক প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে। এছাড়া অনেক জমিতে জলাবদ্ধতা থাকায় আগাম সবজি চাষে করতে পারেনি কৃষকেরা। তবে ক্ষতি পুষিয়ে নিতে আবারো ঘুরে দাঁড়ানোর চেষ্টায় এখন ব্যস্ত সময় পার করছেন চাষীরা। কৃষকদের এখন বাজারে শীতকালীন বিভিন্ন সবজি বিক্রি করার কথা কিন্তু  সেখানে কৃষকেরা জমি প্রস্তুত ও সবজি আবাদে ব্যস্ত সময় পার করছে।
সরেজমিনে ঘুরে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালীন সবজি চাষের জন্য কৃষকেরা জমিতে চাষ, আগাছা পরিস্কার,  চারা রোপন, পানি দেওয়াসহ বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছে। কিছু কিছু কৃষক তাদের নিজেদের চাহিদা মেটানোর জন্য শিম, লাউ, লালশাক, পালং শাকসহ বিভিন্ন সবজি চাষাবাদ করছে। এছাড়া অনেক কৃষক বাণিজ্যিকভাবেও চাষাবাদ করছে এসব সবজি। তার মধ্যে রয়েছে শিম, ফুলকপি, বাধাকপি, লাউ, মুলা, আলু, বেগুন, মিষ্টি আলু, টমেটু ও বিভিন্ন রকম সবজি। কৃষকেরা উন্নত প্রযুক্তির মাধ্যমে ফলন ভালো পাওয়ার জন্য ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দিচ্ছেন কৃষকদের। উপজেলার ধান্যদৌল গ্রামের কৃষক সাদেক মিয়া বলেন, এবছর জলাবদ্ধতার কারণে নিচু জমিতে আগাম সবজি চাষ করতে পারিনি। তবে উঁচু জমিতে আগাম শীতকালীন সবজি,  লাল শাক, মুলা, লাউ, টমেটু ও বেগুন চাষ করেছি। চান্দলা এলাকার কৃষক মানিক মিয়া বলেন, আমি এবছর ৩০ শতক জায়গার মধ্যে আলু চাষ করেছি। যদিও মাটি ভেঁজা চাষাবাদে একটু দেরি হয়েছে। এখন আবহাওয়া ভাল থাকায় আশা করি ফসল ভাল হবে।  এছাড়া আরো ২০ শতক জায়গায়, বিভিন্ন প্রকার শাক, ধঁনেপাতা, টমেটু ও লাউ চাষ করেছি।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা কৃষি  কর্মকর্তা কৃষিবিদ মাসুদ রানা বলেন, এ বছর ব্রাহ্মণপাড়া উপজেলায় সবজির লক্ষ মাত্র ৩২০ হেক্টর এখন পর্যন্ত অর্জিত হয়েছে ২২০ হেক্টর। কৃষকরা বন্যার পরবর্তী সময়ে এখনো তাদের জমি প্রস্তুত করছে আশা করি অল্প কিছুদিনের মধ্যে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট