বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

“মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিটি মেয়রের

  • প্রকাশিত: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪




১১ নভেম্বর: চট্টগ্রামের সি আর বি তাসফিয়া রেস্তোরাঁয় আজ মোহনা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে এক শুভ জন্মদিনের আনন্দময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সকাল ১০টায় আয়োজিত এই অনুষ্ঠানে মেয়র বলেন, গত ১৬ বছর ধরে দেশে সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলের স্বাধীনতা প্রায় বিলীন হয়ে গেছে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা কেড়ে নিয়েছে।
তিনি উল্লেখ করেন, এখন সময় এসেছে স্বাধীনভাবে মতপ্রকাশের, যাতে গণমাধ্যম সঠিকভাবে সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা পালন করতে পারে। মোহনা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভকামনা জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, “আমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে একটি আধুনিক নগরীতে রূপান্তরিত করতে চাই এবং একে একটি স্বাস্থ্যসম্মত নগর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি। এই লক্ষ্যে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।”

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, “সিটি করপোরেশনকে একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আমি চট্টগ্রামবাসীর সহযোগিতা চাই।”
মোহনা টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো অফিস কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ বিশেষ করে গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। তারা ফুলেল শুভেচ্ছা ও আনন্দে উৎসবমুখর পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনুমোদন পেয়ে
১১ ই নভেম্বর ২০১০ সালে মোহনা টিভি চালু করা হয়। মোহনা টিভি সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করে বাংলা সংস্কৃতি ও ভাষা প্রচার সংকল্প নিয়ে যাত্রা শুরু করে। ইতিমধ্যেই জনপ্রিয় টেলিভিশন হিসেবে পরিচিত লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews