মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

মুরাদনগরে হত্যাকান্ডের বিচারের দাবিতে সমাবেশ করেছেন জামায়াতে ইসলামী 

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
জামায়াত-শিবিরের ওপর আওয়ামী লীগের লগি-বৈঠার নৃশংস  আক্রমণের ১৮ বছর পরে বিচারের দাবিতে  সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী  মুরাদনগর উপজেলা শাখা। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে মুরাদনগর ইসলামী চত্বরে  জামায়াতে ইসলামী, মুরাদনগর শাখার উদ্যোগে এ সমাবেশের  আয়োজন করা হয়। জামায়াতের আমীর আ ন ম ইলইয়াসের  সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী মাওলানা আমির হোসেন ও  শূরা সদস্য জালাল উদ্দিনের   সঞ্চালনায়  সভায় প্রধান বক্তা ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল মতিন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ ডা. মোহাম্মদ তফাজ্জল হোসেন, মুরাদনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, মুরাদনগর উপজেলা সহ সাধারণ সম্পাদক মাহবুব আলম মুন্সি,  অর্থ সম্পাদক আবু বক্কর সরকার , ধামঘর ইউনিয়নের আমির মাওলানা আব্দুল আওয়াল খন্দকার,  নবীপুর পশ্চিম ইউনিয়নের আমির গোলাম মোস্তফা, শ্রমিক কল্যান ফেডারেশনের মুরাদনগর উপজেলা সেক্রেটারি মো. খোরশেদ আলম, দারোরা ইউনিয়নের আমির আবু হানিফ , মুরাদনগর উপজেলা ছাত্র সমন্বয়ক মো. সিয়াম খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার বায়তুল মোকাররম গেটে জামায়াতের শান্তিপূর্ণ সমাবেশে  লগি-বৈঠা ও অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ নৃশংস ঘটনার বিচার ও খুনিদের শাস্তি নিশ্চিত করার দাবি জানায় তাঁরা। ####

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews