1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

সাংবাদিক নজরুল ইসলাম ইরান দূতাবাসের সম্মাননা পুরস্কার পেলেন

চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪

জাতীয় সাংস্কৃতিক মঞ্চের চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক, সাংবাদিক ও গীতিকার নজরুল ইসলাম সম্প্রতি ঢাকায় নিযুক্ত ইরান দূতাবাস থেকে সম্মাননা পুরস্কার লাভ করেছেন। গত ২৬ অক্টোবর শনিবার, রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় কবিতা মঞ্চ ও ইরান কালচারেল সেন্টারের যৌথ উদ্যোগে আয়োজিত ‘পোয়েট্রি ফর ফিলিস্তিন’ শীর্ষক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটি ফিলিস্তিনি জনগণের প্রতি একাত্মতা প্রকাশ এবং সংস্কৃতির মাধ্যমে সাম্য, শান্তি ও মানবতার আহ্বান জানানোর উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা মঞ্চের সভাপতি, বিশিষ্ট কবি ও গীতিকার মাহমুদুল হাসান নিজামী। প্রধান অতিথি ছিলেন অস্থায়ী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর চাভোশি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল এহতেশামুল হক, রাজনীতিবিদ মুজিবুর রহমান, পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ছিদ্দিকুর রহমান। এ সময় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক, সংস্কৃতিসেবী এবং সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

এই সম্মাননার মধ্য দিয়ে নজরুল ইসলামের দীর্ঘদিনের সাহিত্য ও সাংবাদিকতায় অবদানকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হলো। বক্তব্যে তিনি ইরান দূতাবাস এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট