1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ইবি শাখার উদ্যোগে কর্মশালা - দৈনিক ভোরের আওয়াজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কুমিল্লায় শর্ট গানের তিন রাউন্ড কার্তুজ, পুলিশের ইউনিফর্ম সহ গ্রেফতার -১! জহুরুলের জীবনে নেমে এসেছে বিপযয়! বাউফলে পানি নিষ্কাশনের পাইপ বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩; আটক ৪! ৩৪ ঘণ্টায়ও উদ্ধার হয়নি কুমিল্লায় ফিল্মি স্টাইলে অপহরণ করা কিশোরী। পীরগঞ্জে গ্রাম আদালতের সুফল সম্পর্কে জনসচেনতা বিষয়ক কর্মশালা।  খোকসায় হাইওয়ে সড়কে অটোরিকশা-ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা! কক্সবাজারের নবগঠিত মাতামুহুরি উপজেলার উপজেলা কমপ্লেক্স ভবন সহ অন্যান্য ভবনের জায়গা পরিদর্শনে আসেন কক্সবাজারের জেলা প্রশাসক আবদুল মান্নান। ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট,২ জনকে জরিমানা! ঢাকা শহরের পরিবেশ দূষণ ও উত্তরণের উপায়। কুমিল্লায় বশির হত্যা মামলার আসামি তাহের আটক!

ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ইবি শাখার উদ্যোগে কর্মশালা

মোঃ হাছান
  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ইবি শাখার উদ্যোগে কর্মশালা   আন্তর্জাতিক জলবায়ু কর্মদিবস উপলক্ষে ‍ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন ইবি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১২টায় ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দু:খী মাহমুদ কলেজে জলবায়ুর পরিবর্তন ও সর্পদংশন শিরোনামে কর্মশালা, সচেতনতা প্রোগ্রাম এবং কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, শিক্ষার্থীদের করণীয়, জলবায়ু পরিবর্তনের সাথে স্নেকবাইটের বেড়ে যাওয়ার সম্পর্ক, স্নেকবাইট থেকে রক্ষা পাওয়ার উপায়, স্নেকবাইটের পর করণীয়-বর্জনীয় এবং পরিবেশে সাপের গুরত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য রাশেদুল ইসলাম, শাহরিয়ার সাগর এবং কলেজের শিক্ষার্থীরা।

সংগঠনটির সদস্য মেঘদাদুল হক বলেন, ঝিনাইদহ অঞ্চল অত্যন্ত সর্পদংশন প্রবন এলাকা। এই এলাকায় প্রতি বছর শুধুমাত্র ওঝার কাছে যাওয়ার ফলে এবং সচেতনতার অভবে অনেক মানুষ প্রাণ হারান। তাই শিক্ষার্থীদের এরকম পরিস্থিতিতে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যেতে অনুরোধ করেন।  অনুষ্ঠানে প্রশিক্ষক ছাফওয়ানুর রহমান বলেন, জলবায়ুর পরিবর্তন স্নেকবাইট বা সর্পদংশন বেড়ে যাওয়ার জন্য সরাসরি দায়ী। তাপমাত্রা বেড়ে যাওয়ায় সাপের সংখ্যা এবং সর্পদংশন দুইটাই বেড়ে গেছে। আমাদের দেশে প্রতি বছর ৭ হাজারের বেশি মানুষ স্নেকবাইটে মারা গেলেও সরকার এদিকে ঠিক মতো নজর দিচ্ছে না। সরকারী হাসপাতাল ফ্রি-তে এন্টিভেনম দেয়ার কথা থাকলেও অনেক সময় তা মজুদ থাকে না। ফলে হাসপাতালে আসার পরও মৃত্যুর ঘটনা ঘটে। উল্লেখ্য, ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন যারা ২০১৮ সাল থেকে সাপ সংরক্ষণ, সর্পদংশন সচেতনতা, এবং জলবায়ু পরিবর্তন প্রতিরোধে কাজ করে আসছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট