বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিন কোরিয়ার সিংগায়েংজু বিশ্ববিদ্যালয়ে আটকা পরেছে বাংলাদেশের শিক্ষার্থীদের প্রায় ১৮ কোটি টাকা মনোহরদীতে মোবাইল কোর্টের অভিযান: ৩ ইয়াবা সেবীর ৫ মাস করে কারাদণ্ড পিরোলী খানকাহপাড়া সবুজ সংঘের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ নৌপথে চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে বাল্কহেড মালিক-শ্রমিকদের মানববন্ধন রাজশাহী মোহনপুর উপজেলার প্রবেশ মুখে পিলারে নির্মিত হয়েছে পানের প্রতিক সোনারগাঁয়ে ১,৩০০ ফুট আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আজহারুল ইসলাম মান্নান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মানববন্ধন ! ১১৮ কোটি টাকা ব্যয়ে হাবিপ্রবিতে নির্মিত হচ্ছে বেগম খালেদা জিয়ার নামে ১২ তলা মেগা ছাত্রী হল অনৈতিক সম্পকের জেরে নির্মম হত্যাকাণ্ড, সীমান্ত এলাকা থেকে আসামি গ্রেফতার করেছে পিবিআই অসংক্রামক রোগ প্রতিরোধে ‘ফ্রন্ট-অফ-প্যাক লেবেলিং’ প্রবিধানমালা বাস্তবায়নের দাবি আহ্ছানিয়া মিশনের

কুমিল্লায় বিজিবি অভিযানে ২ কোটি টাকার মোবাইল ফোন জব্দ

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

কুমিল্লা ৬০ বিজিবি কর্তৃক দুই কোটিরও অধিক মূল্যের বিপুল পরিমান ভারতীয় মোবাইল ফোন জব্দ করেন।  বিজিবি সূত্রে জানা যায়, গতকাল ১৭ অক্টোবর (বৃহস্পতিবার)  ভোর ৪টায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনস্থ শংকুচাইল বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা বুড়িচং উপজেলাধীন সীমান্ত পিলার ২০৬৩/এম হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনি মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে কতিপয় চোরাকারবারীরা ভারত হতে বাংলাদেশে অবৈধ মোবাইল ফোন চোরাচালানের সময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোন ভর্তি কার্টূন ফেলে রেখে ঘটনাস্থল হতে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল হতে ৫৭০ পিস ভারতীয় বিভিন্ন উন্নতমানের ব্র্যান্ড ও মডেলের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মোবাইল ফোনের সিজার মূল্য ২,১৬,২৮,০০০/- (দুই কোটি ষোল লক্ষ আটাশ হাজার) টাকা। বিষয়টি নিশ্চিত করেন সুলতানপুর ব্যাটালিয়নের ৬০ বিজিবির  অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, এসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews