বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
মেঘনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন গাছা থানার নতুন ওসি মোঃ আরিফুর রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা গাইবান্ধায় বর্ণাঢ্য আয়োজনে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত রামগঞ্জ টার্মিনালে অগ্নিকাণ্ডে জননী পরিবহনের বাস পুড়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর উপলক্ষে ‘কান্ট্রি গেমস’ আয়োজন সফল করতে সুনামগঞ্জে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা টেকসই পরিবহন ব্যবস্থা গড়তে প্রয়োজন  সমন্বিত পরিকল্পনা ভারতীয় ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করল দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মেঘনায় জামায়াতের নবনির্বাচিত আমীর লোকমান হোসেনের শপথ গ্রহণ

গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা

  • প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬



গাইবান্ধা বোনারপাড়া রেলস্টেশনে উচ্ছেদ অভিযান, সরানো হলো শতাধিক অবৈধ স্থাপনা

আব্দুল মুনতাকিন জুয়েল,গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া রেলওয়ে স্টেশন এলাকায় দীর্ঘদিন ধরে রেলওয়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। অভিযানের প্রথম দিনেই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করছে লালমনিরহাট রেলওয়ে বিভাগ।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বোনারপাড়া রেলওয়ে স্টেশনসংলগ্ন এলাকায় এ অভিযান শুরু হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মো. মনজুর হোসেন।

রেলওয়ে সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বোনারপাড়া রেলওয়ে স্টেশনের আশপাশে রেলওয়ের নিজস্ব জায়গা অবৈধভাবে দখল করে বিভিন্ন ধরনের দোকানপাট ও স্থাপনা নির্মাণ করে আসছিল একটি মহল। এতে রেলওয়ের জায়গা সংকুচিত হওয়ার পাশাপাশি স্টেশন এলাকার স্বাভাবিক পরিবেশ ও ব্যবস্থাপনায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল। এসব অবৈধ দখল উচ্ছেদ করে রেলওয়ের সম্পত্তি উদ্ধার এবং স্টেশন এলাকার শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

অভিযান চলাকালে রেলওয়ের জায়গায় গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা ভেঙে সরিয়ে দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন বলেন, বোনারপাড়া রেলওয়ে স্টেশনে উচ্ছেদ অভিযানের আজ প্রথম দিন। প্রথম দিনেই এখন পর্যন্ত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ের জায়গায় গড়ে ওঠা সব অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ না হওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews