মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
যুক্তরাজ্যস্থ দিরাই-শাল্লা কালচারাল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন থেকে ২ জনকে আজীবন নিষিদ্ধ ঘোষনা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদলের সমন্বয়ক ও তদারকির দায়িত্ব পেলেন রেজাউল কবীর পল অনলাইনে সিরিয়াল বুকিং ও ভিডিও কলে ডাক্তারের পরামর্শ ব্রাজিলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি লিটন, সাধারণ সম্পাদক ওয়াহিদ  শেখ হাসিনা বাংলাদেশে একটি তান্ডব পরিস্থিতি সৃষ্টির চক্রান্ত-ষড়যন্ত্রে লিপ্ত …… জহির উদ্দিন স্বপন শক্তিশালী ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রতিহিংসার রাজনীতি পরিহার করা অপরিহার্য দিনাজপুরে ইবতেদায়ি বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাগরে ভাসানোর আগেই পাচারকারীদের  ছক বানচাল,টেকনাফে উদ্ধার  ৮ আহ্ছানিয়া হেনা আহমেদ মনোযত্ন কেন্দ্রে সুরক্ষা নীতিমালা বিষয়ক ওরিয়েন্টেশন সংকটে বাংলাদেশের চলচ্চিত্রশিল্প, আন্তর্জাতিক অঙ্গনে বাড়ছে সম্ভাবনা

ব্রাজিলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি লিটন, সাধারণ সম্পাদক ওয়াহিদ 

  • প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬



ব্রাজিলে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি লিটন, সাধারণ সম্পাদক ওয়াহিদ 

ব্রাজিলে বাংলাদেশ আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে লিটন আহমেদকে সভাপতি এবং ওয়াহিদ মিয়াকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত রবিবার (২২ নভেম্বর) ব্রাজিলের স্থানীয় সময় সন্ধ্যায় সাঁও পাওলোতে নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে প্রবাসে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি জানান, দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনায় ব্রাজিল আওয়ামী লীগের এই নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন। এছাড়া প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দলের আরেক সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।

নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:

  • সভাপতি: লিটন আহমেদ

  • সাধারণ সম্পাদক: ওয়াহিদ মিয়া

  • সহসভাপতি: পলাশ চন্দ্র মজুমদার, মো. কামরান হোসেন রুহেল, সাঈদ আল আমিন, খাইরুল ইসলাম, মো. আবুল হোসেন হিরু, মোতাহের হোসেন, গোলাম সারওয়ার ভূঁইয়া, আইনুল হক, মাহবুবুর রহমান, মো. শাহিন মাহবুব, জিয়াউল রহমান, খছরুল আলম, আমির হোসেন ও মো. মনির উদ্দীন।

  • যুগ্ম সাধারণ সম্পাদক: মো. নাইমুর রহমান ও মোহাম্মদ মিলন।

  • সাংগঠনিক সম্পাদক: সাইফুল ইসলাম, মোহাম্মদ আমজাদ হোসেন, সাইদুল ইসলাম ও জামিল আহমেদ।

বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলী:

  • আইন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক: মো. মফিজুর রহমান

  • ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক: মাজেদ আহমেদ

  • দপ্তর সম্পাদক: মোহাম্মদ আবদুল করিম

  • ধর্ম বিষয়ক সম্পাদক: শিহাব উদ্দিন

  • প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক: আজাদ আহমেদ

  • বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক: আজিজুর হাকিম

  • বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মো. সাহেদ আহমদ

  • মহিলা বিষয়ক সম্পাদক: তপি রানী দেব

  • মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক: আনোয়ার হোসেন

  • শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক: মোহাম্মদ সুহেল রানা

  • শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: আব্দুল কাদির

  • শ্রম বিষয়ক সম্পাদক: তুহিন সিকদার

  • সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: চানাক ঋষি

  • ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক: আব্দুল কাইয়ুম

  • কোষাধ্যক্ষ: আব্দুল সত্তার

এছাড়া নবগঠিত এই কার্যনির্বাহী কমিটিতে আরও বেশ কয়েকজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটির নেতারা ব্রাজিলে বসবাসরত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ এবং প্রবাসে দলের রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারে কার্যকর ভূমিকা রাখবেন বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews