বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
খোকসায় পুলিশের বিশেষ অভিযানে পৌর যুবলীগের আহ্বায়কসহ গ্রেপ্তার ২ সাইবার নিরাপত্তার লড়াই থেকে বিশ্বসংগীতের মঞ্চে সুনামগঞ্জে বিএনপি ও যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ​একজন ত্যাগী নেতার ইতিহাস: রাজনৈতিক সংগ্রাম, নিপীড়ন ও টিকে থাকার লড়াই বাগমারায় সাংবাদিক শামীম রেজা বিদ্যুৎ পুলিশের হাতে গ্রেফতার দিনাজপুরে ২ লাখ ৬০ হাজার হেক্টর জমিতে আমনের বাম্পার ফলন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঘোড়াঘাটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ শিশুদের  নিরাপদ শৈশব নিশ্চিত করাই হোক সবার  অঙ্গীকার অনিশ্চিত   ভবিষ্যতের  মাঝেও ন্যায়বিচারের আলো খুঁজছে রোহিঙ্গারা! শরীয়তপুরে মাহবুব মোর্শেদ টিপুর নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঘোড়াঘাটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

  • প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬



নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ঘোড়াঘাটে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

আনভিল বাপ্পি ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের লকডাউন, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে দিনাজপুরের ঘোড়াঘাটে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা করেছে ঘোড়াঘাট পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

আজ বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোড়াঘাট বাসস্ট্যান্ড এলাকা থেকে পৌর ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়াঘাট বাসস্ট্যান্ডস্থ পৌর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জনাব আব্দুস সাত্তার মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক আল মামুন সরকার, ঘোড়াঘাট পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শাহিদ পারভেজ, সদস্য সচিব সজিব কবির, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি ওমি, পৌর ছাত্রদলের আহবায়ক রিজবি আহমেদ রকি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম রব্বানী, সহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, সাধারণ মানুষের জীবনযাত্রা অস্থিতিশীল করার যেকোনো ধরনের অপচেষ্টা ও নৈরাজ্য প্রতিহত করতে দলের নেতাকর্মীরা সর্বদা রাজপথে সজাগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews