মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল গফুর মিয়া সংবাদ সম্মেলনে  এমপি নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ গাইবান্ধায় মুক্তিযোদ্ধার জানাজা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন জলঢাকায় খচিমাদা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত মনিরুল আলম জনি হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব নির্বাচিত কার্তিক হত্যা মামলার রহস্য উদঘাটনে  অগ্রগতি, ময়মনসিংহ থেকে মূল দুই আসামি গ্রেফতার ‎মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন বিশ্ব চলচ্চিত্রের মিলনমেলা রটারডাম: স্বাধীন সিনেমা, নতুন নির্মাতা ও গল্পের বৈশ্বিক ভাষা বাউফলে জাতীয় যুব দিবস পালিত, দক্ষ যুবসমাজ গড়ার ওপর গুরুত্বারোপ চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক পার্বতীপুরে, মালামালসহ আটক

কার্তিক হত্যা মামলার রহস্য উদঘাটনে  অগ্রগতি, ময়মনসিংহ থেকে মূল দুই আসামি গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬



কার্তিক হত্যা মামলার রহস্য উদঘাটনে  অগ্রগতি, ময়মনসিংহ থেকে মূল দুই আসামি গ্রেফতার

এমদাদুল হক

গাজীপুর মহানগরীর গাছা থানার চাঞ্চল্যকর কার্তিক (৩৫) হত্যা মামলায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মূল দুই আসামিকে গ্রেফতার করেছে গাছা থানা পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানাধীন মাশাইল বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (১ নভেম্বর ২০২৬) বিকেল ৫টার দিকে গাছা থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. সাইফুল আলম ও এসআই মো. সাখাওয়াত হোসেন। এ সময় এএসআই মো. ইব্রাহিম মিয়াসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন খুরাইদ এলাকার মৃত ফারুকের ছেলে মো. শিমুল মিয়া (২৫) এবং একই এলাকার মৃত জবেদ আলীর ছেলে মো. জহিরুল ইসলাম ওরফে ফালান (৪৯)। তারা উভয়েই গাছা থানাধীন কুনিয়া পাছর চৌধুরী মার্কেট এলাকায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে গাছা থানায় দায়ের করা ৪২ নম্বর মামলায় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় কার্তিক হত্যার ঘটনায় তদন্ত চলছিল। তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে হালুয়াঘাটের মাশাইল বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এদিকে গ্রেফতারকৃত আসামিদের নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত উদ্ধারের পাশাপাশি এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় মূল দুই অভিযুক্ত গ্রেফতারের খবর এলাকায় স্বস্তি ফিরিয়ে এনেছে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িত অন্যদের আইনের আওতায় আনতে পুলিশের তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews