
রাঙ্গুনিয়ায় ধানক্ষেত পাহারারত চাষিকে কুপিয়ে হত্যা
জাবের আলী, চট্টগ্রাম থেকে –
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের মীরেরখীল এলাকায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
ঘটনার বিবরণ:- স্থান: মীরেরখীল কালিছড়ি ব্রিজ সংলগ্ন মাতব্বর বাড়ির পাশের আমন ধানক্ষেত।- সময়: মঙ্গলবার রাতে ধানক্ষেত বন্যহাতির আক্রমণ থেকে রক্ষা করতে পাহারা দিতে গিয়েছিলেন। আজ বুধবার (২৮ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
– হত্যার ধরন: দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার দুটি হাত কনুই থেকে কেটে বিচ্ছিন্ন করে নৃশংসভাবে হত্যা করে ফেলে রেখে যায়।
নিহতের পরিচয়: মোঃ নেজাম উদ্দিন (৪৫-৫০), পিতা রফু মিয়া (রফিকুল ইসলাম), গ্রাম- মীরেরখীল স্লুইস গেট, ১ নং ওয়ার্ড, সরফভাটা। তিনি পেশায় দিনমজুর ও চাষি।
খবর পেয়ে রাঙ্গুনিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিথর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এই বর্বরোচিত হত্যাকাণ্ডে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। হত্যাকারীদের বিশেষ তথ্য না পাওয়া গেলেও পুলিশ বলছে, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।