বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪ গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয় ঘোড়াঘাটে পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সমাজ কল্যান মন্ত্রী ডা. এজেড এম জাহিদ হোসেন  পরিবার কল্যাণ এর পরিদর্শকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও নানা দূর্নীতির অভিযোগ পাবনায় নেশার টাকা না পেয়ে মাকে জবাই করে হত্যা ॥ ছেলেকে আটক পাবনার তিন আওয়ামী লীগ নেতাকে ঢাকা থেকে গ্রেপ্তার সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মানববন্ধন গোবিন্দগঞ্জের কাটাবাড়িতে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন  সাবেক শ্রেষ্ঠ চেয়ারম্যান  দিদারুল হক টাইমস স্কয়ারে দুর্গা পূজা

গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশিত: বুধবার, ২১ অক্টোবর, ২০২৬



গাইবান্ধায় ২ শিক্ষকে চলছে ৬ শ্রেণি, সংকটে খলিশার পটল প্রাথমিক বিদ্যালয়

‎মির্জা গোলাম হাফিজ,গাইবান্ধা 
‎গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়ন খলিশার পটল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শিক্ষক সংকট দেখা দিয়েছে। ছয়টি শ্রেণির পাঠদান পরিচালনার জন্য বর্তমানে মাত্র দুইজন শিক্ষক কর্মরত থাকায় স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে হিমশিম খেতে হচ্ছে বিদ্যালয় কর্তৃপক্ষকে। এতে ব্যাহত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান ও শিক্ষার মান।


‎
‎বিদ্যালয় সূত্রে জানা গেছে, অবসর গ্রহণ, আকস্মিক মৃত্যু ও বদলিজনিত কারণে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বেশ কয়েকটি শিক্ষকের পদ শূন্য রয়েছে। এসব শূন্য পদে নতুন করে শিক্ষক পদায়ন না হওয়ায় মাত্র দুইজন শিক্ষককে দিয়েই ছয়টি শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে।
‎
‎ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস নেওয়া, পাঠদান কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার কাঙ্ক্ষিত মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
‎
‎বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে অন্তত ৪ থেকে ৫জন শিক্ষক পদায়নের দাবি জানিয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর আবেদন করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও আজীবন দাতা মোঃ সুলতান মারুফ।
‎
‎এদিকে, বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পদায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সুপারিশসহ ডিও লেটার দিয়েছেন গাইবান্ধা-২ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল করিম।


‎
‎বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সুলতান মারুফ বলেন, “মাত্র দুইজন শিক্ষক দিয়ে পুরো স্কুলের ছয়টি শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে দ্রুত ৪ থেকে ৫ জন শিক্ষক পদায়নের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
‎
‎এলাকাবাসী ও অভিভাবকরাও বিদ্যালয়ের শূন্য পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন শিক্ষক সংকট অব্যাহত থাকলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম আরও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে অনতিবিলম্বে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক পদায়নে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews