সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬



দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি

মোঃ আতিকুর রহমান,মেহেন্দিগঞ্জ 

দীর্ঘ তিন মাস চিকিৎসা শেষে নিজ এলাকা বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে ফিরেছেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারি। এলাকায় ফিরে সর্বসাধারণের ভালোবাসায় সিক্ত হন তিনি।

উল্লেখ্য, প্রায় তিন মাস আগে রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে অতর্কিত হামলার শিকার হন আলহাজ্ব ফরিদ উদ্দিন বেপারি। ওই হামলায় তাঁর মাথা ও পায়ে গুরুতর জখম হয়। পরে দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকায় ফিরে আসেন তিনি।

এলাকায় ফেরার পর একতা বাজারে আয়োজিত এক সংক্ষিপ্ত আলোচনা সভায় নিজের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এই বিএনপি নেতা। এ সময় তিনি আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “দীর্ঘ ১৭ বছর দলের পেছনে অনেক সময় ও শ্রম দিয়েছি। বিনিময়ে আমার ওপর এমন হামলার শিকার হতে হয়েছে। এই এলাকায় কোনো কাজের জন্য কারও কাছ থেকে আমি একটি টাকাও খাইনি। আমার বিচার আল্লাহর কাছে।”

তাঁর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি দীর্ঘদিন পর নিজ এলাকায় ফিরে আসায় স্থানীয় মানুষের ভালোবাসা ও উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

এ সময় গৌরবদী ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews