সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬



পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

জাবের আলী, চট্টগ্রাম থেকে –

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আগামীকাল ২০ অক্টোবর রোজ মঙ্গলবার চট্টগ্রামে পূজা মন্ডপ পরিদর্শনে আসছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে পূজা মন্ডপ পরিদর্শন করছেন। তারই ধারাবাহিকতায় আগামীকাল বিকালে চট্টগ্রামের পূজা মন্ডপ পরিদর্শনের জন্য তিনি বিমান যোগে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার- ০১ মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী জানা যায়, বিকাল ৫টা ৩০ মিনিটে তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে জে এম সেন হল রহমতগঞ্জ পূজা মন্ডপের উদ্দেশ্যে যাত্রা করবেন। সন্ধ্যা ৬ টায় জে এম সেন হল রহমতগঞ্জে উপস্থিত হয়ে পূজা মন্ডপ পরিদর্শন করবেন। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম সার্কিট হাউজে উপস্থিত হয়ে এক ঘন্টা বিরতির পর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে সড়কপথে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিবেন। রাত ৮টা ৩০ মিনিটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সামরিক বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিবেন।

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জে এম সেন হল পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। এ সময়ে তিনি বলেন-“মাননীয় প্রধানমন্ত্রী বিমানবন্দর হতে সরাসরি জে এম সেন হলে আগমন করবেন এবং সনাতনী সম্প্রদায়ের পূজা ও ধর্মীয় কালচার (গীতা পাঠ) পরিদর্শন করবেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি আর্থিক অনুদান (চেক) প্রদান করবেন।” জেলা প্রশাসকের পূজা মন্ডপ পরিদর্শনকালীন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ এনএসআই কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews