সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দীর্ঘদিন চিকিৎসা শেষে নিজ এলাকা গৌরবদীতে ফিরলেন বিএনপি নেতা ফরিদ উদ্দিন বেপারি শরীয়তপুরের তুলাসারে হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম পূজা মন্ডপ পরিদর্শনে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন ৩০ কোটি টাকার সেতু দুটিতে নেই সংযোগ সড়ক, ভোগান্তিতে গাইবান্ধাবাসী সোনারগাঁয়ের উন্নয়ন প্রকল্প ও সরকারি ব্যয়ের হিসাব চায় এনসিপি! লক্ষ্মীপুরে একমাসে ৫ নির্বাহী প্রকৌশলীর বিদায়! দুর্নীতিতে স্থবির উন্নয়ন জলঢাকায় মিথ্যা সংবাদ সম্মেলন এর প্রতিবাদে মানবাধিকার কর্মীর সংবাদ  সম্মেলন নবাবগঞ্জে মরহুমা বেগম জেবুন্নেছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল

সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন

  • প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬



সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন

আবুল কালাম আজাদ, চাটখিল (নোয়াখালী) 

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নোয়াখালীর চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মানবাধিকার শান্তি সম্মাননা পুরষ্কার পেয়েছেন। তাঁর পক্ষে পুরষ্কার গ্রহন করেন তাঁর বড় ছেলে সাংবাদিক মোঃ আরিফুর রহমান। মানবাধিকার জোট, বাংলাদেশ সাংস্কৃতিক জোট ও আমাদের সংঘ সামাজিক সাংস্কৃতিক সোসাইটি এর যৌথ উদ্যোগে গতকাল রোববার বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমিতে ৩ বারের সফল প্রধানমন্ত্রী আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন সম্পর্কে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা নাজিম উদ্দিন আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও গুনিজনদের সংবর্ধনা দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসন এর সাবেক উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক এমপি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট এর সাবেক সাধারণ সম্পাদক শফিকুল আলম বাবুল, সাংস্কৃতিক জোট এর সদস্য সচিব মোহাম্মদ মোস্তফা প্রমূখ। সভা শেষে গুনিজন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন নাজিম উদ্দিন আলম সহ উপস্থিত নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান গত ৫ বছরে সাংবাদিকতায় ও সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য ১৫টি জাতীয় পুরষ্কার ও ৫টি আন্তর্জাতিক পুরষ্কার পেয়েছেন। তিনি ২০০৪ সালে জাতীয় গণমাধ্যম পি আইবি কর্তৃক সাংবাদিকতায় রাষ্ট্রীয় স্বীকৃতি লাভ করেন। তিনি ১৯৮০ সাল থেকে সততা ও নিষ্ঠার সাথে এখনো পর্যন্ত সাংবাদিকতায় নিয়জিত রয়েছেন। তাঁর এসব পুরস্কার প্রাপ্তিতে দেশ বিদেশের বিভিন্ন নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি সকলের দোয়া কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews