রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬



পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার

শেখ সমশের আলী,পীরগঞ্জ, ঠাকুরগাঁও,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামে এক প্রতিবন্ধী কিশোরকে বলৎকার করেছে এক নরপিশাচ। বলৎকারের পর থেকেই ঐ কিশোর গুরুতর অসুস্থ্য হয়ে দিনাজপুর ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে গিয়ে অসহায় পরিবার হাপিয়ে উঠেছে। ১৫ মাস পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার ক্ষোভ প্রকাশ করেন প্রতিবন্ধীর পিতা দেলোয়ার হোসেন। জানা গেছে, দেলোয়ার হোসেনের প্রতিবন্ধী ছেলে নাজমুল ইসলাম (১৭) কে গত ১৩/০৭/২০২৫ ইং তারিখে সকাল ১০টায় হাজীপুর ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মোঃ মন্টু এর পুত্র মোঃ আশিফ (২২) ঐ প্রতিবন্ধী কিশোরকে তার বাড়িতে নিয়ে গিয়ে তার সাথে জোর পূর্বক পায়ু পথে বলৎকার করেছে বলে পীরগঞ্জ থানায় দাখিলকৃত অভিযোগ থেকে জানা গেছে। বলৎকার আশিফ অসহায় পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রেখেছেন বলে অভিযোগের বাদী দেলোয়ার হোসেন রবিবার এ প্রতিনিধিকে জানায়। প্রতিবন্ধী নাজমুল বলৎকার শিকার হওয়ার পর থেকেই তার পায়ু পথে ব্যাপক রক্তক্ষরন হওয়ার পাশাপাশি পায়ুপথে ইনফেকশন হওয়ায় তার দীর্ঘ মেয়াদী চিকিৎসা চালিয়ে যেতে পারছেন না অসহায় পরিবারটি। ঐ ইউনিয়নের ইউ’পি চেয়ারম্যান জয়নাল আবেদীনের কাছেও এ ব্যাপারে অভিযোগ করেছিলেন ভিকটিমের পিতা দেলোয়ার হোসেন। এছাড়া রাজনৈতিক দলের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক সংগঠন (ক্লাব) সুশীল সমাজের কাছেও লিখিত বিচার চেয়ে পরিবারটি ন্যায় বিচার পায়নি। বলৎকার আশিফ এর অর্থের কাছে হেরে যাচ্ছে অসহায় পরিবারটি। অবশেষে পীরগঞ্জ পুলিশ স্টেশনে সম্প্রতি লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতাও পেয়েছেন। তিনি শারদীয় দুর্গাপূজার ছুটি শেষে থানা অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে পরামর্শ করে এ ব্যাপারে সিদ্ধান্ত নিবেন বলে অভিযোগকারী দেলোয়ার হোসেনকে শনিবার বিষয়টি অবগত করেছেন। এ ব্যাপারে এলাকার সুশীল সমাজ ও ক্ষতিগ্রস্থ পক্ষ সংশ্লিষ্ট প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews