শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিন দশকের অগ্নিপরীক্ষা ও রাজপথের সেনানী জলঢাকায় ময়নুল ইসলামের গৌরবোজ্জ্বল রাজনৈতিক পথচলা এস.এম.রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলা পর্যায়ে গুণীশিক্ষকদের কৃতী তালিকায়! চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা শেষ রক্তবিন্দু পর্যন্ত ২ নম্বর ওয়ার্ডের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার নাজমুস সাকিবের সুনামগঞ্জে বাণিজ্যে মেলা-২০২৬ এর নির্মাণ কাজের উদ্বোধন  আম ব্যবসায়িদের উপর হামলার জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়েছে এলাকাবাসী জলঢাকা য় পৌর হাটবাজারের ইজারায় পে- অর্ডার ও টাকা ছিনতাই, সংবাদ সম্মেলন পুনর্ভবার তীরে শুভ্র কাশবনে সেজেছে দিনাজপুর, ভিড় করছেন দর্শনার্থীরা কালিহাতীতে রাবেয়া রহমত উল্লাহ বৃদ্ধাশ্রমের মাদকবিরোধী সমাবেশ খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

এস.এম.রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলা পর্যায়ে গুণীশিক্ষকদের কৃতী তালিকায়!

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬



এস.এম.রাব্বি মানিকগঞ্জ সদর উপজেলা পর্যায়ে গুণীশিক্ষকদের কৃতী তালিকায়!

দেওয়ান মিজানুর রহমান

“অক্ষরে অক্ষরে দেন আলোর দিশা, তাঁর হাতেই গড়ে আগামীর আশা” উক্তিটি সামনে রেখে প্রদীপ্ত মানিকগঞ্জ জেলার সদর উপজেলার ৮ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কালোত্তীর্ণ সিনিয়র সহকারী শিক্ষক এস.এম.রাব্বি ২০২৬ সনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষ্যে চারটি ক্যাটাগরিতে কীর্তি অর্জন করে সদর উপজেলায় গুণীশিক্ষকদের তালিকায় স্থান পেয়েছেন। তিনি তাঁর ফেসবুক পেজে জানান, ১৬ বৎসর চাকুরি করে ১৩ তম গ্রেড, আবার আজকে যে সহকারী শিক্ষক হিসেবে জয়েন করবে তাঁরও ১৩ তম গ্রেড এমনটা প্রত্যাশা নয়! ইনসাফ করুন !

তাঁর দুইশিশু সন্তানদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার দুইকন্যা জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কানিজ ফাতেমা স্কুল এন্ড কলেজে পড়াশোনা করে। জয়নগর গ্রামে প্রাইমারি ও হাই স্কুল থাকতে আপনি কেনো আপনার বাচ্চাদের অন্য প্রতিষ্ঠানে ভর্তি করলেন ? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার বড়ো মেয়ে ৫মশ্রেনি পর্যন্ত আমার স্কুলে পড়াশোনা করেছে। স্থানীয়রা জানান, দৌলতপুরের কাছে যমুনা নদী থেকে কালীগঙ্গা নদীর উৎপত্তি। সবুজ মনোরম প্রান্তে শ্যামল প্রকৃতির ঐতিহ্যে লালিত কীর্তিনাশা কালীগঙ্গা নদীর পাড়ে জয়নগর গ্রামে শিক্ষার আলো পৌঁছাতে ১৯৪০ সনে ৮ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানটিতে লেখা পড়ার অবস্থা তেমন ভালো না।

২০২৬ এঁর ৫ অক্টোবর সোমবার বিশ্ব শিক্ষক দিবস যজ্ঞ উপলক্ষ্যে মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে গণস্বাক্ষর অভিযান ও স্থানীয় বেসরকারি সংস্থা পাসার আয়োজনে গুণীশিক্ষকদের সম্মাননা দেয়া হয়েছে। মানিকগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ আমীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমী নাসরিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নাসিস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, পাসা পিপলস সোশ্যাল এসোসিয়েশনের নিবার্হী পরিচালক ও মানিকগঞ্জ জেলা এনজিও ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ফরিদ খান দাউদ, গণস্বাক্ষরতা অভিযানের প্রতিনিধি কামরুন্নাহার কলি এবং সম্মাননাপ্রাপ্ত গুণীশিক্ষকরাসহ সমাজের সকল শ্রেনি পেশার মানুষ। উৎসবমুখর অনুষ্ঠানে বক্তারা ভার্চ্যুয়াল বক্তব্যে বলেন, শিক্ষা , মানোন্নয়নে শিক্ষকদের মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকদের অবদানের যথাযথ স্বীকৃতি দেওয়া এবং গুণীশিক্ষকদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাঁদের উৎসাহিত করতে হবে। উল্লেখ্য , মানিকগঞ্জ সদর উপজেলার ৮ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রউফ বলেন, এস.এম.রাব্বি সাহেবের প্রতি আমরা মোহিত। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়মানুবর্তিতা, নিয়মিত নজরদারি, জবাবদিহি ও শিক্ষক কর্মচারী,বিদ্যার্থী, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আমাদের যথার্থ ও সৌহার্দ্যপূর্ণ গভীর সম্পর্ক আছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে তিনি আরো বলেন, সামান্য বৃষ্টিতে মাঠে পানি জমে এবং বিদ্যার্থীরা ক্লাসের ভিতরে বসে বৃষ্টিতে ভিজে । এস.এম.রাব্বি সাহেবের প্রতি তিনি অনির্বচনীয় আনন্দ অনুভব করে বলেন, মহান আল্লাহ্ আমাদের সকলকে সত্য সুন্দর পথে পরিচালনা করুন, সকলের সুস্বাস্থ্য ,দীর্ঘায়ু ও সমৃদ্ধি কামনা করছি। ৮ নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস.এম.রাব্বি গুণীশিক্ষক হওয়ায় বলেন, গুণীশিক্ষক হিসেবে সম্মাননাপ্রাপ্ত আমার শিক্ষকতা জীবনের এক পরম প্রাপ্তি ও অনন্য অনুপ্রেরণা। এই সম্মাননা শুধু আনন্দের নয় আগামী দিনের শিক্ষা ও শিক্ষার্থীদের কল্যাণে আরো নিষ্ঠা ,সততা ও দায়িত্ববোধের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার। পরম করুণাময়ের প্রতি অশেষ শুকরিয়া এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক , সহকর্মী প্রিয় শিক্ষার্থী ও সকল শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আপনাদের ভালোবাসা ও অনুপ্রেরণায় আমার পথ চলার শক্তি। সকালের কাছে দোয়া প্রার্থনা করি, যেন জ্ঞান, মানবিকতা, নৈতিকতার আলোয় শিক্ষার্থীদের আলোর পথ দেখাতে পারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews