খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত
প্রকাশিত:
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত
রমজান আলী
সাংবাদিকদের অধিকার সুরক্ষা ও পেশাগত মানোন্নয়নে গতি আসবে নতুন নেতৃত্বে নিবন্ধনভুক্ত সাংবাদিক সংগঠন ‘মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটি’র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দৈনিক খবর প্রতিদিন-এর সম্পাদক খন্দকার আমিনুর রহমান। একই সঙ্গে সংগঠনটির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ।
তাঁদের এই নির্বাচন প্রাপ্তিতে সংগঠনের নেতাকর্মী ও সারা দেশের মফস্বল সাংবাদিকদের মধ্যে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মফস্বল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষা, সার্বিক কল্যাণ সাধন এবং তাঁদের অধিকার ও স্বার্থ সংরক্ষণে নবনির্বাচিত এই নেতৃত্ব অত্যন্ত প্রভাবশালী ভূমিকা রাখবে।
নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহমেদের সুদৃঢ় নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে এবং সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলে আশা প্রকাশ করেছেন মাঠপর্যায়ের সাংবাদিকেরা।