সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য  ঢাকা বনানীতে ঘটে যাওয়া একটি দৃশ্য সত্যি শিহরণ জাগানোর মতো বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ সোনারগাঁয়ে ট্রলারডুবির পাঁচ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌপরিবহন মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: ব্যবসায়ী আটক

অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌপরিবহন মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬



সুনামগঞ্জে বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌপরিবহন মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

আল হেলাল,সুনামগঞ্জ

‎‎সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় বিআইডব্লিউটিএর ইজারাদারদের বিরুদ্ধে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ তুলে মানববন্ধন, বিক্ষোভ ও উপজেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করেছেন নৌযান শ্রমিকরা। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেড ও সাধারণ শ্রমিকদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রথমে শ্রমিকরা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিচে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। কর্মসূচিতে বক্তব্য দেন বাংলাদেশ কার্গো ট্রলার বাল্কহেড শ্রমিক ইউনিয়নের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, জামালগঞ্জ উত্তর স্টীলবডি নৌকা শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক মোঃ করিম হোসেন কবির,লোড আনলোড শ্রমিকদের সরদার শাফিকুল ইসলাম,ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, সহ সভাপতি মোঃ জয়দর আলী, ব্যবসায়ী রহমগীর হোসেন, বালিপাথর ব্যবসায়ী আল আমিন, ব্যবসায়ী লোকমান হোসেনসহ স্থানীয় নৌযান শ্রমিকরা। বক্তারা অভিযোগ করেন, সুরমা নদীর জামালগঞ্জ উপজেলার লালপুর ও দূর্লভপুর অংশে বিআইডব্লিউটি এর ইজারাদার হিসেবে দায়িত্ব পালনকারীরা নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত টোল আদায় করছেন। এতে নৌযান শ্রমিক ও ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন। তারা আরও অভিযোগ করেন, বিআইডব্লিউটিএ’র জামালগঞ্জ অংশের ইজারাদার জিয়াউর রহমান ও ওয়াহিদ আলীর সঙ্গে স্থানীয় রাজনৈতিক ব্যক্তি উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শাহজাহান ও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাচনাবাজার ইউনিয়নের চেয়ারম্যান মো. মাসুক মিয়ার নেতৃত্বে নদী পথে  অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে।

‎এছাড়াও জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকতার উদ্দেশ্যে বিক্ষোভকারীরা বলেন, আপনি ৪জন চাঁদাবাজের ব্যক্তিগত স্বার্থে ২০ হাজার শ্রমিকের পেটে আঘাত করবেন না। আপনি প্রকাশ্যে চাঁদাবাজি করে যারা তাদেরকে আইনের আওতায় না এনে পরিবেশের অযুহাত দেখিয়ে ক্রাশার মিলে মোবাইল কোর্ট করেন। ক্রাশার মিলে জরিমানা করেন এতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কোনো  মোবাইল কোর্ট অভিযান বা আইনি  পদক্ষেপ নাই কেন?. তাহলে কি আমরা ধরে নিব আপনি তাদের কাছে ম্যানেজ হয়েছেন। মনে রাখবেন শ্রমিকের পেটে আঘাত করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনা।

‎বক্তারা হুশিয়ারি করে বলে আগামী তিন দিনের মধ্যে চলমান চাঁদাবাজি বন্ধ না হলে আরো কঠোর আন্দোলন করতে বাঁধ্য হব।

‎এদিকে তারা জামালগঞ্জ থানা ও লালপুর নৌপুলিশ ফাড়ির উদ্দেশ্য বলেন, আপনাদের চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে বিআইডব্লিউটিএ’র নামে চাঁদাবাজি হয়। আপনারা চাঁদাবাজি বন্ধ না করে উল্টো নৌ শ্রমিকদের হয়রানি করেন। কাগজের অযুহাত দেখিয়ে চাঁদাবাজের পক্ষ নিয়ে মামলার ভয়ভীতি দেখান। আজকের পর থেকে আমরা নৌপথে আর কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করবো না।

‎শ্রমিকরা অতিরিক্ত টোল আদায় বন্ধ, নির্ধারিত হারে টোল আদায় এবং এ বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। একই সঙ্গে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

‎অভিযোগের বিষয়ে বিআইডব্লিউটিএ’র ইজারাদার ওয়াহেদ আলী আফিন্দি বলেন, আমি সরকারি রেট অনুযায়ী টাকা আদায় করছি। অতিরিক্ত কোনো টাকা নেয়া হচ্ছে না। আমার নামে চাঁদাবাজির যে অভিযোগ করেছে তা মিথ্যা।‎ আরেক অংশের ইজারাদার জিয়াউর রহমান বলেন, আমি অতিরিক্ত কোন টাকা আদায় করিনা। তাদের অভিযোগ ভিত্তিহীন। কিন্তু আন্দোলনকারী প্রায় ৫ শতাধিক নৌযান শ্রমিক মালিকরা বলেন,এই ২ ইজারাদার এতটাই প্রভাবশালী ও অত্যাচারী যে এরা শুধু সরকারী নিয়মনীতি অমান্য করে প্রচলিত ৫০ পয়সার পরিবর্তে ২ টাকা আশি পয়সা হারে প্রায় অতিরিক্ত ৫ গুন ইজারামূল্য আদায় করেই ক্ষান্ত থাকেনা বরং তাদের চাহিত অতিরিক্ত ৫ গুন টোল না দিলে তারা নৌযান শ্রমিকদেরকে আটকিয়ে জিম্মি করে চাঁদা আদায় ও মুক্তিপন নিয়ে থাকে। তাদের বিরুদ্ধে আমরা ভূক্তভোগীরা জামালগঞ্জ থানায় বিভিন্ন সময়ে শতাধিক লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার পাইনি।

‎‎জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী বলেন, এখন পর্যন্ত কেউ অতিরিক্ত টোল আদায়ের বিরুদ্ধে  লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আমি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহন করবো।

‎এব্যাপারে জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রাণী মোদক বলেন, আমি জেলা প্রশাসকের কার্যালয়ে মিটিংয়ে আছি। আজকের বিষয়টি এখনো অবগত হইনি। পরে নৌপরিবহন মন্ত্রী বরাবরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে চাঁদাবাজীর সাথে সরাসরি জড়িত ৭ জনের বিরুদ্ধে একটি স্মারকলিপি প্রদান করেন আন্দোলনরত নৌযান শ্রমিক মালিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews