সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
কালিহাতীতে ১০৮ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ চকরিয়ায় ছাত্রদল নেতা জিসানকে অপহরণের ৪ ঘন্টা পর হত্যা হৃদরোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনযাপন অপরিহার্য  ঢাকা বনানীতে ঘটে যাওয়া একটি দৃশ্য সত্যি শিহরণ জাগানোর মতো বিদেশে পাঠানোর পর নির্যাতন ও জিম্মির অভিযোগ সোনারগাঁয়ে ট্রলারডুবির পাঁচ দিন পর নিখোঁজ হেলাল উদ্দিনের মরদেহ উদ্ধার অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে নৌপরিবহন মন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন ঘোড়াঘাটে খাদ্যবান্ধব কর্মসূচির ১২০ বস্তা চাল জব্দ: ব্যবসায়ী আটক

দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন

  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬



দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উদযাপন

হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি) 

খাগড়াছড়ির দীঘিনালায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে এম্পাওয়ারমেন্ট প্রকল্প ও তৃণমূল উন্নয়ন সংস্থার আয়োজনে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্র রঞ্জন চাকমা, উপজেলা আইসিটি কর্মকর্তা, দীঘিনালা প্রেসক্লাবের সদস্য হাসান মোর্শেদ রিফাতসহ আয়োজক সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যের অবাধ প্রবাহ জনগণকে ক্ষমতায়িত করার পাশাপাশি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক ও নির্ভরযোগ্য তথ্য জনগণের কাছে সহজলভ্য হলে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করা সহজ হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, তথ্য পাওয়ার অধিকার জনগণের গুরুত্বপূর্ণ একটি অধিকার। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্যের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার প্রয়োজন।

বক্তারা আরও বলেন, সঠিক তথ্যের অবাধ প্রবাহ বাধাগ্রস্ত হলে ভুয়া, মিথ্যা, বানোয়াট ও গুজবনির্ভর তথ্যের বিস্তার ঘটতে পারে। তাই তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তথ্যের সঠিক ও দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সবাইকে ভূমিকা রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews