সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬



গাজীপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এমদাদুল হকঃ

গাজীপুরের বোর্ড বাজারের উৎসব মুখর পরিবেশে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন হয়েছে। রববিার (২৭ সেপ্টেম্বার) বোর্ড বাজারের ৩৫ নম্বর ওয়ার্ডের মৃধাবাড়ী মসজিদ সংলগ্ন মাঠে এ খেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক জনাব মো. ফারুক হোসেন খানের সভাপতিত্বে খেলার আনুষ্ঠানিক অনুষ্ঠান উদ্বোধন করেন গাছা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ গোলাম রব্বানী। টুর্নামেন্টে বিভিন্ন কে.জি. স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল ও অক্সফোর্ড প্রিপারেটরি স্কুল। খেলাকে ঘিরে মাঠে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা, তাদের শারীরিক ও মানসিক বিকাশ এবং পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ানোর লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
এ সময় টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুলগুলোর শিক্ষকবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews