শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
চাটখিল ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসন ও পৌরসভার সমন্বিত পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান ইংলিশ একাডেমি’র কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত দিনাজপুরে সীতাকোট বিহার পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জৈন্তাপুরে বিদেশি অস্ত্র ও লুটের গুলি উদ্ধার জয়পুরহাটে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত মানিকগঞ্জ জাদুঘর প্রাঙ্গণে স্মারকগ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত ‌ আড়িয়াল খাঁ নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জহির উদ্দিন স্বপন সমৃদ্ধ পর্যটন শিল্প গড়তে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা! ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ ও সুজা মসজিদ পরিদর্শন করলেন দুই মন্ত্রী মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬



মেঘনায় ১০ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মানিকারচরে মাদকবিরোধী অভিযানে আটক, আদালতে কারাগারে পাঠানোর আবেদন

মোঃ আবুল কাশেম সরকার,মেঘনা 

কুমিল্লার মেঘনায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ মো. শাহাব উদ্দিন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার ২ নম্বর মানিকারচর ইউনিয়নের বক্তার বাড়ির সামনে গ্রাম্য কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের আদালতে দেওয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর রাত ১১টা ৩৫ মিনিটের দিকে মানিকারচর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান চালাচ্ছিল পুলিশ। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, বক্তার বাড়ির সামনে এক ব্যক্তি মাদক বিক্রি করছেন। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহাব উদ্দিন দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তার পরনের প্যান্টের ডান পকেট থেকে নীল রঙের বায়ুরোধক জিপারযুক্ত পলিথিনে রাখা ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আদালতে দেওয়া প্রতিবেদনে উদ্ধার করা ইয়াবার ওজন এক গ্রাম বলে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানায়, ২৬ সেপ্টেম্বর রাত ১২টা ২০ মিনিটে টর্চের আলোতে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো জব্দ করা হয়। এ সময় উপস্থিত সাক্ষীদের স্বাক্ষর নেওয়ার পাশাপাশি জব্দের স্থিরচিত্রও ধারণ করা হয়।

গ্রেপ্তার শাহাব উদ্দিন মানিকারচর ইউনিয়নের বক্তার বাড়ি এলাকার বাসিন্দা। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার টেবিল ১০(ক)-এ মামলা করা হয়েছে। মামলাটি মেঘনা থানার মামলা নম্বর-১৯, তারিখ ২৬ সেপ্টেম্বর ২০২৬।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই (নিঃ) আকতারুজ্জামান আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করেন, আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে। তবে স্বল্প সময়ে তাঁর নাম-ঠিকানা যাচাই-বাছাই করা সম্ভব হয়নি। এ কার্যক্রম চলমান রয়েছে।

তদন্ত কর্মকর্তা আদালতে আরও উল্লেখ করেন, আসামি জামিনে মুক্তি পেলে পুনরায় মাদক ব্যবসায় জড়িয়ে পড়তে পারেন এবং মামলার তদন্তে বিঘ্ন ঘটাতে পারেন। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার শাহাব উদ্দিনকে যথাযথ পুলিশ পাহারায় কুমিল্লার আমলী আদালত-৫-এর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews