রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন রবিন জনপ্রিয়তার শীর্ষে জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কক্সবাজারের৬২ ইউপি নির্বাচনের তফশীল চলতি মাসে,এলাকায় নির্বাচনী আমেজ, বিশেষ ঘোষণা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ১০ এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাউফলে তিন মাসব্যাপী কর্মসূচি গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ  ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা  পীরগঞ্জে ভূমি অফিসে সার্ভেয়ার ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! জৈন্তাপুরে বিজিবির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার!

দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন রবিন জনপ্রিয়তার শীর্ষে

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬



দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন রবিন জনপ্রিয়তার শীর্ষে

এমদাদুল হক

”করবো কাজ গড়বো দেশ” আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ১১নং নোয়াবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছেন জাকির হোসাইন রবিন । ‘দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠন’ এবং ‘জনগণের পাশে সবসময়’ থাকার প্রত্যয় নিয়ে তিনি ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা, ভালোবাসা ও সমর্থন অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে সমাজ সেবা কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত জাকির হোসাইন রবিন একজন দায়িত্বশীল ও সাহসী জননেতা হিসেবে এলাকায় সুপরিচিত। সমাজের নানা অসঙ্গতি, সাধারণ মানুষের সমস্যা, অধিকার এবং উন্নয়নের লক্ষ্যে কাজ করেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে তার দৃঢ় অবস্থান তাকে সাধারণ মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলেছে। তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। স্থানীয়দের মতে, একজন সমাজসেবক হিসেবে মানুষের দুঃখ-কষ্ট, প্রত্যাশা ও সমস্যার সঙ্গে তার দীর্ঘদিনের নিবিড় পরিচয় রয়েছে। ফলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি কার্যকর নেতৃত্ব দিতে সক্ষম হবেন বলে মনে করছেন অনেকেই। স্থানীয় সূত্র জানায়, জাকির হোসাইন রবিন এর অন্যতম গুণাবলীর মধ্যে রয়েছে— সততা, ন্যায়পরায়ণতা ও স্বচ্ছ নেতৃত্ব। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে সক্রিয় ভূমিকা। দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে আপসহীন অবস্থান। তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কাজে উদ্বুদ্ধ করার প্রচেষ্টা। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের সক্ষমতা। স্থানীয় ভোটারদের ভাষ্যমতে, জাকির হোসাইন রবিন সবসময় জনগণের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন। তিনি সাধারন মানুষের কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছেন এবং সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে গেছেন। এ কারণে ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে তিনি একজন বিশ্বস্ত ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি পেয়েছেন। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় তাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে তার পরিচিতির কারণে তিনি বর্তমানে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন বলে মনে করছেন স্থানীয়রা। সাধারণ ভোটারদের প্রত্যাশা, নির্বাচিত হলে জাকির হোসাইন রবিন ইউনিয়নকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক, দুর্নীতি ও মাদকমুক্ত মডেল ইউনিয়নে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ‘সুশাসন, উন্নয়ন ও সমৃদ্ধির পথে—জনগণের পাশে সবসময়’—এই অঙ্গীকার নিয়েই এগিয়ে চলেছেন চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন রবিন। ইউনিয়নের সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনায় তিনি ইউনিয়নবাসীর আন্তরিক দোয়া, ভালোবাসা ও সর্বাত্মক সমর্থন প্রত্যাশা করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews