বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাটহাজারীতে ডেভিড ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি,৭ সহযোগী গ্রেফতার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে বাফুফের আর্ন্তজাতিক মানের টেকনিক্যাল সেন্টার, জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময়

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন

  • প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬



ফজলুল হক মিলন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি
নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও অসংখ্য ধন্যবাদ জানানো হয়েছে।
স্থানীয় রাজনীতিবীদ ও সাধারণ জনগণের পক্ষ থেকে বলা হয়েছে, গাজীপুর-৫ আসনের একজন অভিজ্ঞ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে গুরুত্বপূর্ণ এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।
তারা মনে করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতি ও উন্নয়নের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে একেএম ফজলুল হক মিলন দেশের প্রবাসী জনগোষ্ঠীর কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থানের সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণ আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমেও আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
এ উপলক্ষে গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews