1. mail.bizindex@gmail.com : newsroom :
  2. info@www.bhorerawaj.com : দৈনিক ভোরের আওয়াজ :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
জামালপুরে অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার: কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা নান্দিনায় নিখোঁজের তিন দিন পর নদীর পাড়ে মিলল মোঃ বুলবুলের মরদেহ বাউফলে মসজিদের জায়গা দখল করে ব্যাক্তিগত রাস্তা নির্মানের অভিযোগ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বাংলাদেশ গভঃ সেকেন্ডারি এডুকেশন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সভাপতির শুভেচ্ছা ও অভিনন্দন বড়লেখায় অবৈধভাবে সিলিন্ডার রিফিল করায় ২৫ হাজার টাকা জরিমানা জয়পুরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক শরীয়তপুর-১ আসনের এমপি সাইদ আহমেদ আসলামের সাথে সদর উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা মো: তরিকুল ইসলাম তারেক সাহেবের রুহের মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল আল-কুরআন বিজ্ঞান ও রমজান পাবনায় মুড়িকাটা পেঁয়াজের বাজারে হঠাৎ দর পতন  লোকসানে কৃষক

দুর্নীতি করেও পেলেন প্রমোশন

মোকছেদ আলী
  • প্রকাশিত: বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
বিভিন্ন পত্র পত্রিকায় আওয়ামীপন্থি স্বাচিব সদস্য ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিকাতুল তাহিরিণ-এর বিরদ্ধে নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার, ডাক্তার-কর্মকর্তা-কর্মচারীগণের সাথে অসৌজন্য আচরণ, মানববন্ধন এর সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ নড়েচরে বসেন। অবশেষে কাউনিয়া ইউএইচএন্ডএফপিও ডাঃ সাদিকাতুল তাহিরিণ কে স্থায়ী ভাবে বদলী করা হয়। আওয়ামীলীগ সরকারের আমলের দাপুটে এই কর্মকর্তা নানা অনিয়ম ও দুনীতি করলেও কর্তৃপক্ষ কোন ব্যাবস্থা গ্রহন না করে বরং তাকে প্রমোশন দিয়ে বদলী করেছেন। এ নিয়ে নানা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তার বদলীর বিষয়টি কাউনিয়ায় টক অবদি টাউনে পরিনত হয়েছে।
জানাগেছে গত ৩আগষ্ট ২৪ ডাঃ সাদিকাতুল তাহিরিণ কে স্থায়ী ভাবে প্রত্যাহারের দাবিতে স্বাস্থ্য কমপ্লেক্সের ১০৪জন কর্মকর্তা কর্মচারী স্বাক্ষরিত অভিযোগ পত্র স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে দায়ের করে। এর পর ৫আগষ্ট ২৪ স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীগণ মানববন্ধন কর্মসূচি পালন করার নিউজ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়ে। গত ৮আগষ্ট২৪ স্মারক নং-৪৫.০১.০০০০.০০৪.২৫.০০৩.২৪.৪৮-৫০৭ পরিচালক প্রশাসন অতিরিক্ত দায়িত্ব, ও পরিচালক (চঃদাঃ) হোমিও ও ভেষজ চিকিৎসা মহাপরিচালক এর পক্ষে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালী ডাঃ এবিএম আবু হানিফ স্বাক্ষরিত পত্রের মাধ্যেমে ডাঃ সাদিকাতুল তাহিরিণ কোর্ড-১৩৩০৬৯ কে স্থায়ী ভাবে বদলি করে সহকারী অধ্যাপক রংপুর ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি, রংপুর সদরে পদায়ন করা হয়। রংপুর বদরগঞ্জের ইউএইচএন্ডএফপিও সুজা সাহা কোর্ড-১২৭২৮৬ কে কাউনিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়। নাম না প্রকাশ করার শর্তে অনেকে মন্তব্য করে বলেছেন শতশত শহীদের রক্তের বিনিময় যে বৈষম্য ও দূর্নীতি মুক্ত সরকার গঠিত হয়েছে, সেই সরকারের আমলেও যদি দুনীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন না করে প্রমোশন দেয়া হয় তাহলে বুঝতেই হয় এখনও স্বাস্থ্য প্রশাসনে আওয়ামী সরকারের দোশররা বহাল দবিয়তেই রয়েছেন। ৫আগষ্ঠ ২০২৩ সালে যোগদানের পর থেকেই ডাঃ সাদিকাতুল তাহিরিণ নানা অনিয়ম ও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি, সরকারী গাড়ি ব্যাক্তিগত কাজে ব্যবহারসহ ৫মাসে ১১৫ কার্য দিবসে ৫৮দিন ছুটি, উপস্থিত ছিলেন ৪৭দিন, এসব বিষয়ে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পরও কর্তৃপক্ষ কিভাবে তাকে প্রমোশন দিয়ে বদলী করেন এ নিয়ে কাউনিয়া আলোচনার ঝড় বইছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডাঃ সাদিকাতুল তাহিরিণ এর বিভিন্ন দুর্নীতির বিষয়টি পুঃবিবেচনা করে ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট