সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যার যার ধর্ম নির্ভয়ে ও স্বাধীনভাবে পালন করবেন,সরকার এটাই প্রত্যাশা করে …. এমপি নুরুল তারাগঞ্জে অবৈধ চার দোকান উচ্ছেদ, জরিমানা ৫৪ হাজার ৫০০ টাকা পীরগঞ্জে প্রতিবন্ধী কিশোরকে বলৎকার ॥ ১৫ মাসেও বিচার পায়নি অসহায় পরিবার বিমানবন্দরে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক দিনাজপুরে “বউ মেলা” জীবনসঙ্গী খুঁজতে আসবেন আদিবাসী তরুণ-তরুণীরা! শিক্ষিত বেকার বাড়ছে:  কর্মসংস্থানে কার্যকর উদ্যোগ জরুরি! সাঘাটায় তেল পাচারে বাধা দেওয়ায় যুবদল নেতাকে পিটিয়ে জখম! কবিতা/আত্মোপলব্ধি /আসাদুজ্জামান খান মুকুল কালিহাতীর বল্লা হাটে পরিচ্ছন্নতা  অভিযান, পরিচ্ছন্ন পরিবেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে —জহির উদ্দিন স্বপন

বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬




বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

মশিউর রহমান সরকার বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) ঠাকুরগাঁও এর বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য মো. ডা.আব্দুস সালাম।

উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) এহেসানু হক, বালিয়াডাঙ্গী থানার ওসি বুলবুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা বিএনপির সহ-সভাপতি, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী, সদস্য সচিব জিল্লুর রহমান, জামায়াতে ইসলামের থানা আমির অধ্যাপক রফিকুল ইসলাম,
যুগ্ন আহবায় ও জেলা বিএনপির সদস্য ডা.মো. তোফাজ্জল হোসেন, যুগ্ন আহবায়ক ড.টিএম মাহবুবর রহমান, প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক এসএম মশিউর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পপ কর্মকর্তা সাকিলা আকতার, প্রেসক্লাবের সাবেক সভাপতি একে আজাদ, বালিয়াডাঙ্গী মটর পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি বজলুর রহমান, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম কামাল প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়াও বিজিবির প্রতিনিধি, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও পরিষদের বিভিন্ন প্যানেল চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews