সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬



চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন

এসএম মশিউর রহমান সরকার,বালিয়াডাঙ্গী, ঠাকুরগাঁও  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে নিটালডোবা চা-বাগান, চা উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রিন টি ফিল্ড ও ঐতিহ্যবাহী আমগাছটি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।

এ সময় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্র্যাট,বাালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস,বাালিয়াডাঙ্গী থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম,গ্রীণ ফিল্ড টি ইন্ডাষ্ট্রিজের স্বত্তাধিকারী ফইজুল ইসলাম হিরু প্রমুখ।

এ সময় তার নিরাপত্তার জন্য ব্যাপক ফোর্স নিয়োজিত করেন পুলিশ ।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী নিটালডোবা চা-বাগান পরিদর্শনের মধ্য দিয়ে তার চা-বাগান পরিদর্শন কার্যক্রম শুরু হয়।

পরে তিনি বালিয়াডাঙ্গী সীমান্তের গ্রিন ফিল্ড টি স্টেট লিমিটেড, হরিণমারী ঐতিহ্যবাহী সূর্যপুরী  আমগাছটি  পরিদর্শনের সময় তিনি হরিণমারীর ঐতিহ্যবাহী আমগাছ ঘুরে দেখেন। এরপর চা উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চা-বাগানের পরিবেশ, চা-পাতা সংগ্রহ ও চা উৎপাদন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে চা শিল্পের সম্ভাবনা ও চা উৎপাদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews