রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত চাটখিল নরমাল ডেলিভারি হাসপাতালের ১ বছরের সাফল্য! রহনপুর মেডিকেল মোড়ে ভোক্তা অধিকারের কঠোর অভিযান! পাওনা টা’কা নিয়ে বিরোধ, ভাইয়ের বি’রুদ্ধে বোনকে হত্যার অভিযোগ! সিলেট জুড়ে বিদ্যুতের লোডশেডিং লাগামহীন, অতিষ্ঠ জনজীবন! দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময় গোমস্তাপুরে বোয়ালিয়া ইউপি গেটে অবৈধ স্থাপনা উচ্ছেদ! গাছায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক

  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬



আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের লোগো উন্মোচন ও অভিষেক

শাহনাজ শানু

রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী হোটেল সোনারগাঁওয়ের সুরমা হলে শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় এক জমকালো ও চোখধাঁধানো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের বহুল প্রতীক্ষিত লোগো উন্মোচন ও অভিষেক অনুষ্ঠান। বর্ণাঢ্য এই উদযাপনে সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব এবং বিভিন্ন ক্ষেত্র থেকে আগত বিশিষ্ট অতিথিদের এক মেলবন্ধন গড়ে ওঠে।
অনুষ্ঠানটি আড়ম্বরপূর্ণভাবে শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াত ও উষ্ণ শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে। আয়োজনের মূল আকর্ষণ লোগো মোড়ক উন্মোচনের পর পুরো হলজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন জাতীয় দৈনিক মাতৃ জগতের সম্পাদক ও প্রকাশক খান সেলিম রহমান। আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সভাপতি লায়ন হেলাল উদ্দিন হেলুর সভাপতিত্বে সভাটির প্রাণবন্ত সঞ্চালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ ওমর ফারুক সোহেল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের (জেলা ৩১৫ বি/১) জেলা গভর্নর লায়ন ডাঃ মোঃ মাজহারুল আনোয়ার। প্রধান আলোচকের গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন দৈনিক সকালের সময় ও ডেইলি বেস্ট নিউজের সম্পাদক ও প্রকাশক মোঃ নূর হাকিম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেন আলফা হোম লিমিটেডের চেয়ারম্যান এল কে চৌধুরী। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্টের সাহিত্য বিষয়ক সম্পাদক সৈয়দ ইসমাইল হোসেন জনির সুললিত কণ্ঠে স্বরচিত কবিতা পাঠ, যা উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (কানাডা) লায়ন নাঈমা ফেরদৌসী, কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লায়ন অভিজিৎ কর্মকার (এলএলবি, বিবিএ, এমবিএ), আরশিনগর অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের পরিচালক (অপারেশন) লায়ন আশিকুজ্জামান চৌধুরী ইমন, মাতৃছায়া হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বাহার উদ্দিন মৃধা, আর্টিস্টিক ইন্টেরিয়র অ্যান্ড ফার্নিচারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, গ্রিনরেড পাতা স্টাফ কোয়ার্টারের সহসভাপতি মোহাম্মদ মাহমুদুল আলম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মোঃ আল আমিন এবং কেন্দ্রীয় সদস্য মোঃ তৌহিদুল ইসলাম ও মোঃ শাহজাহান মিয়া,মহিলা সম্পাদিকা,শাহনাজ শানু- সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন ডাঃ মোঃ মাজহারুল আনোয়ার বলেন, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা রাষ্ট্র ও সমাজ গঠনের মূল চালিকাশক্তি। আন্তর্জাতিক প্রেসক্লাব ট্রাস্ট সাংবাদিকদের কল্যাণ ও পেশাগত দক্ষতায় মাইলফলক হয়ে থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান আলোচক মোঃ নূর হাকিম স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে সর্বদা আপসহীন থাকতে হবে।সভাপতির বক্তব্যে লায়ন হেলাল উদ্দিন হেলু বলেন, বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এবং কোনো প্রকার ভয়-ভীতির তোয়াক্কা না করে সত্য প্রকাশের সাহসিকতা জোগাতে এই ট্রাস্ট নিরলসভাবে কাজ করে যাবে।অনুষ্ঠানের শেষভাগে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা প্রদান ও প্রীতি শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সাফল্যমণ্ডিত এই অভিষেক সন্ধ্যার সমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews